নিজস্ব প্রতিনিধি , বেঙ্গালুরু - গণপরিবহণের বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখতে উঠলেন বাসে। এরপরই অস্বস্তিকর অভিজ্ঞতার মুখে পড়লেন কর্নাটকের পরিবহণমন্ত্রী বাইরাথি সুরেশ। শেষ পর্যন্ত তাঁকে বাস থেকে নেমে যেতে হয়। ঘটনা প্রকাশ্যে আসতেই রাজ্যজুড়ে চর্চা শুরু হয়েছে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার মুখে মাস্ক পরে সাধারণ যাত্রীর বেশে বেঙ্গালুরুর বিভিন্ন রুটে সফর করেন পরিবহণমন্ত্রী। প্রায় ২ ঘণ্টা ধরে তিনি হেব্বাল, নাগাশেট্টিহাল্লি-সহ একাধিক এলাকায় সরকারি বিএমটিসি বাসে যাতায়াত করেন। সাধারণ মানুষের সমস্যাগুলি সরাসরি জানাই ছিল তাঁর উদ্দেশ্য। সফরের সময় তিনি বাসে অতিরিক্ত ভিড় দেখতে পান। অনিয়মিত পরিষেবার অভিযোগও খতিয়ে দেখেন। কোথাও কোথাও নির্দিষ্ট স্টপেজে বাস না থামানোর বিষয়টি তাঁর নজরে আসে। কর্মীদের ব্যবহারও পর্যবেক্ষণ করেন তিনি।
এই সময় হেব্বাল-নাগাশেট্টিহাল্লি রুটের একটি বাসে সমস্যার মুখোমুখি হন সুরেশ। টিকিট কাটার জন্য তিনি ১০০ টাকার একটি নোট দেন। অভিযোগ, কন্ডাক্টর তাঁর কাছে খুচরো টাকা চান। মন্ত্রীর কাছে ভাঙতি না থাকায় তাঁকে বাস থেকে নেমে যেতে বলা হয়। এরপর দু'জনের মধ্যে কিছুক্ষণ বাগ্বিতণ্ডা চলে। তবুও নিজের পরিচয় গোপনই রাখেন সুরেশ। শেষ পর্যন্ত তিনি বাস থেকে নেমে যান। পরে বিষয়টি প্রশাসনের নজরে আসে। এরপর সংশ্লিষ্ট বাসের চালক ও কন্ডাক্টরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।
এ প্রসঙ্গে বাইরাথি সুরেশ পরে বলেন, 'আমি সাধারণ মানুষের মতো বাস ও অটোতে যাতায়াত করেছি। তাঁদের সমস্যাগুলি বুঝতেই এই উদ্যোগ নিয়েছি। এই সফরে অনেক বিষয় সামনে এসেছে। বাসকর্মীদের দায়িত্বজ্ঞানহীন আচরণ চোখে পড়েছে। খুচরো টাকা নিয়ে সমস্যাও রয়েছে। যাত্রী পরিষেবার বিভিন্ন ঘাটতিও ধরা পড়েছে। সাধারণ মানুষ প্রতিদিন এই ভোগান্তির শিকার হচ্ছেন। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে'।
তিনি আরও বলেন, 'এই ধরনের আকস্মিক পরিদর্শন আগামী দিনেও চলবে। গণপরিবহণ ব্যবস্থায় আরও শৃঙ্খলা আনা হবে। যাত্রীদের যাতে অযথা হয়রানির মুখে না পড়তে হয়, সেদিকে বিশেষ নজর দেওয়া হবে। কর্নাটক সরকার গণপরিবহণ পরিষেবাকে আরও উন্নত করতে বদ্ধপরিকর। পরিষেবাকে আরও আধুনিক করা হবে। একই সঙ্গে আরও যাত্রীবান্ধব করে তোলার দিকেও জোর দেওয়া হবে'।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের