নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আজকের দিনে স্মার্টফোন আর ইয়ারবাড যেন মানুষের নিত্যসঙ্গী। গান শোনা, অনলাইন ক্লাস, অফিস মিটিং সহ বিনোদন সবেতেই ভরসা ইয়ারবাড। কিন্তু বিশেষজ্ঞদের সতর্কবার্তা অনুযায়ী, কম ভলিউমে দীর্ঘ সময় ইয়ারবাড ব্যবহার করলেও হতে পারে মারাত্মক ক্ষতি। শুধু কান নয়, ধীরে ধীরে প্রভাব পড়তে পারে মানসিক স্বাস্থ্যের উপরও। তাই শ্রবণশক্তি রক্ষা করতে মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে ৬০/৬০ রুল।

বিশেষজ্ঞদের মতে , ইয়ারবাড সরাসরি কানের ভেতরে থাকায় শব্দ খুব কাছ থেকে কানের পর্দায় আঘাত করে। অনেকেই মনে করেন কম ভলিউমে শুনলে ক্ষতি হয়না, কিন্তু বাস্তবে দীর্ঘ সময় ধরে এই অভ্যাস কানের ভেতরের সূক্ষ্ম হেয়ার সেল বা কোষগুলিকে ধীরে ধীরে নষ্ট করে দেয়। একবার এই কোষ নষ্ট হলে তা আর ফিরে আসে না, যার ফলে স্থায়ী শ্রবণশক্তি হ্রাসের আশঙ্কা থাকে।
শুধু শ্রবণশক্তিই নয়, দীর্ঘক্ষণ ইয়ারবাড ব্যবহার করলে হতে পারে কানে শোঁ শোঁ শব্দ , মাথাব্যথা, মনোযোগে সমস্যা এবং মানসিক ক্লান্তি। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ সময় ধরে একটানা শব্দ শোনা মস্তিষ্কের উপরও চাপ সৃষ্টি করে, যার ফলে বিরক্তি, অস্থিরতা সহ ঘুমের সমস্যাও দেখা দিতে পারে।

এই সমস্যা এড়াতে চিকিৎসক ও অডিওলজিস্টরা মেনে চলার পরামর্শ দিচ্ছেন ৬০/৬০ রুল। অর্থাৎ, মোবাইল বা ডিভাইসের সর্বোচ্চ ভলিউমের ৬০ শতাংশের বেশি নয় এবং একটানা ৬০ মিনিটের বেশি ইয়ারবাড ব্যবহার না করা। প্রতি ঘণ্টায় অন্তত ৫–১০ মিনিট কানে বিশ্রাম দেওয়া অত্যন্ত জরুরি।
বিশেষজ্ঞদের আরও পরামর্শ , সম্ভব হলে ওভার-ইয়ার হেডফোন ব্যবহার করা, খুব ভিড় বা শব্দযুক্ত জায়গায় ভলিউম বাড়িয়ে গান না শোনা এবং ঘুমানোর সময় ইয়ারবাড ব্যবহার এড়িয়ে চলা।

সব মিলিয়ে, আধুনিক জীবনে ইয়ারবাড ব্যবহার অপরিহার্য হলেও অতিরিক্ত ব্যবহারে ভবিষ্যতে বড়সড় স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। তাই এখন থেকেই সচেতন হওয়া উচিত নাহলে ক্ষতি হতে পারে আমাদের শ্রবণশক্তির।
ভিড় এড়িয়ে প্রকৃতির কোলে শান্ত সময় কাটান
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
নিরিবিলি পরিবেশে প্রকৃতির মাঝে কাটান কয়েকটি দিন
নিরিবিলি পাহাড়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য
স্বাধীনতা দিবসের ছুটিতে মন্দারমণিতে বিনোদনের বিশেষ আয়োজন
আবেদন করার পরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি
প্রাচীন এক্তেশ্বর শিব মন্দিরে মহাদেব বরফ দিয়ে সাজানো
শান্ত পরিবেশের টানে বাড়ছে পর্যটকদের ভিড়
ভিড় থেকে দূরে কয়েক দিন কাটানোর জন্য অনন্য জায়গা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের