68d7b90f32401_WhatsApp Image 2025-09-27 at 3.18.12 PM
সেপ্টেম্বর ২৭, ২০২৫ দুপুর ০৩:৪৬ IST

কপালের নীচে নাকের কাছে , কেন থাকে মাকড়সার চিহ্ন , মায়ের মুখের অজানা রহস্য

নিজস্ব প্রতিনিধি, কলকাতা - দুর্গাপুজো শুধু উৎসব নয়, বাঙালির আবেগের আরাধনা। কিন্তু উৎসবের আনন্দে ভাসতে ভাসতেই কি আমরা কখনো গভীরভাবে লক্ষ করেছি মা দুর্গার মুখ? যদি খুঁটিয়ে দেখেন, কপালের নীচে, নাকের উপরের অংশে একটি বিশেষ চিহ্ন চোখে পড়বে। এই চিহ্নই আসলে উর্ণনাভ অর্থাৎ মাকড়সার প্রতীক। ডাকের সাজে প্রতিমার মুখে এই চিহ্ন সবচেয়ে স্পষ্টভাবে ধরা দেয়।

উর্ণনাভ - মহামায়ার প্রতীক

হিন্দু দর্শন অনুসারে, এই উর্ণনাভ কেবল এক অলঙ্কার নয়, বরং মহামায়ার প্রতীক। প্রাচীন বিশ্বাসে মাকড়সাকে দেবীরই রূপ হিসেবে ধরা হয়েছে। এমনকি আজও বহু পরিবারে দুর্গাপুজোর সময় বাড়িতে মাকড়সা দেখা গেলে তাকে তাড়াতে মানা করা হয়। মনে করা হয়, দেবী স্বয়ং মাকড়সার রূপে গৃহে আগমন করেছেন।

মাকড়সার প্রতীকী ব্যাখ্যা

মাকড়সা নিজে জাল বিস্তার করে, আবার সেই জালে নিজে বন্দি হয় না। এই ভাবনাটিই প্রতিফলিত হয়েছে মহামায়ার রূপে। মহামায়া সমগ্র জগৎকে মায়ার জালে আবদ্ধ করেছেন, কিন্তু তিনি নিজে সেই মায়ার ঊর্ধ্বে। তিনি স্রষ্টা, তিনি নিয়ন্ত্রক, অথচ কোনো বন্ধনে আবদ্ধ নন।

দার্শনিক তাৎপর্য

মহামায়া স্বয়ং ব্রহ্ম। তিনি মায়া সৃষ্টি করেছেন, সেই মায়ার মধ্যেই বিরাজ করছেন, কিন্তু কোনোভাবেই তার দ্বারা প্রভাবিত নন। প্রতিমার মুখে উর্ণনাভের উপস্থিতি সেই গভীর তত্ত্বকেই প্রকাশ করে,সৃষ্টির রহস্য, মায়ার জাল, এবং তার ঊর্ধ্বে মহামায়ার মহিমা।

অতএব, দুর্গাপুজোর মণ্ডপে প্রবেশ করলে শুধু প্রতিমার সৌন্দর্যেই নয়, মায়ের মুখের উর্ণনাভ চিহ্নেও দৃষ্টি দিন। মনে রাখুন, এটি কেবল সাজসজ্জা নয়, বরং মহামায়ার অসীম শক্তি ও সৃষ্টির দর্শনের প্রতীক। আর সেই চিহ্ন থেকেই আমরা উপলব্ধি করি,মা দুর্গা আমাদের আবদ্ধ করেছেন মায়ার বন্ধনে, অথচ তিনি নিজে চিরমুক্ত, চিরঊর্ধ্ব। তাই তাঁকেই প্রণাম জানিয়ে শুরু হোক পুজোর আনন্দযাত্রা।

আরও পড়ুন

ডুয়ার্সের বুকে ছোট্ট স্বর্গ ঝান্ডি , কম ভিড়ে উপভোগ করুন পাহাড়ের রূপ
আগস্ট ০২, ২০২৬

ভিড় এড়িয়ে প্রকৃতির কোলে শান্ত সময় কাটান

সুন্দরবনে বেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা , উচ্ছ্বসিত বন দফতর
আগস্ট ০২, ২০২৬

গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়

বর্ষায় প্রকৃতির অপার সৌন্দর্যের হাতছানি , উত্তরবঙ্গের লুকিয়ে থাকা পাহাড়ি রত্ন জৌবাড়ি
আগস্ট ০১, ২০২৬

নিরিবিলি পরিবেশে প্রকৃতির মাঝে কাটান কয়েকটি দিন

মুসৌরির পাশেই লুকিয়ে ল্যান্ডোর , শান্ত পাহাড়ে হারিয়ে যাওয়ার অনন্য এক ঠিকানা
জুলাই ৩১, ২০২৬

নিরিবিলি পাহাড়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য

গোয়ার বিখ্যাত সানবার্ন এবার মন্দারমণিতে , সমুদ্রের ধারে জমবে লং উইকএন্ড
জুলাই ৩০, ২০২৬

স্বাধীনতা দিবসের ছুটিতে মন্দারমণিতে বিনোদনের বিশেষ আয়োজন

অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি ! দেরির আড়ালে থাকতে পারে এই সমস্যাগুলি
জুলাই ২৮, ২০২৬

আবেদন করার পরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি

বরফের শৃঙ্গারে সেজে উঠল এক্তেশ্বর মন্দির , শ্রাবণে দর্শনার্থীদের ভিড়ে মুখর তীর্থক্ষেত্র
জুলাই ২৮, ২০২৬

প্রাচীন এক্তেশ্বর শিব মন্দিরে মহাদেব বরফ দিয়ে সাজানো

কুর্গে পাহাড়ের হাতছানি , সবুজ প্রকৃতির মাঝে খুঁজে নিন শান্তির ঠিকানা
জুলাই ২৭, ২০২৬

শান্ত পরিবেশের টানে বাড়ছে পর্যটকদের ভিড়

ডুয়ার্সের প্যারেনে সবুজের হাতছানি , নির্জন প্রকৃতির টানে বাড়ছে পর্যটকদের ভিড়
জুলাই ২৬, ২০২৬

ভিড় থেকে দূরে কয়েক দিন কাটানোর জন্য অনন্য জায়গা

মেঘের দেশে হারিয়ে যাওয়ার ঠিকানা বাগোরা , প্রকৃতির মাঝে মিলবে শান্তির ছোঁয়া
জুলাই ২৫, ২০২৬

নিরিবিলি পরিবেশে ভ্রমণপ্রেমীদের নতুন পছন্দ বাগোরা

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের