নিজস্ব প্রতিনিধি , দিল্লি - কঙ্গনা রানাওয়াত একটি বিতর্কিত ঘটনাকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছেন। যন্তর মন্তরে ২৩ জুলাই হওয়া বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে এক তরুণীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। পরে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে ওই তরুণী নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে দাবি করেন, তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন।

এই ক্ষমাপ্রার্থনার ভিডিওর স্ক্রিনশট নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন কঙ্গনা রানাওয়াত। তিনি লেখেন, মেয়েটি নিজেই স্বীকার করেছে যে আগে কখনও প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে কিছু পোস্ট করেনি। কঙ্গনার দাবি, বিক্ষোভে উপস্থিত কিছু মানুষ তাকে উস্কানি দিয়েছিল। একই সঙ্গে তিনি অভিভাবকদের উদ্যেশ্যে আবেদন জানিয়ে বলেন, সন্তানদের বিভ্রান্তিকর মতাদর্শ ও উস্কানি থেকে দূরে রাখা প্রয়োজন।

এরপর কঙ্গনা আরও একটি বিতর্কিত মন্তব্য করেন। তিনি লেখেন, বিক্ষোভে হিজাব বা বোরখা পরা কোনও মেয়েকে এমন আচরণ করতে দেখা যায়নি, অথচ হিন্দু পরিবারের মেয়েরা সহজেই প্রভাবিত হচ্ছে। তার মতে, সমাজ হিসেবে কোথাও না কোথাও ব্যর্থতা রয়েছে, এই বিষয়টি নিয়ে আত্মসমালোচনা করা দরকার। পাশাপাশি তিনি বলেন, নিজেদের মেয়েদের সঠিক পথে রাখার দায়িত্ব পরিবারেরই।

অন্যদিকে , এফআইআরে অভিযুক্ত তরুণীর বয়স ২৫ বছর উল্লেখ থাকলেও ক্ষমাপ্রার্থনার ভিডিওতে তিনি নিজেকে ১৫ বছরের বলে দাবি করেছেন। ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সম্প্রতি একটি ভিডিও বার্তায় বলেন, ভুল পথে পরিচালিত তরুণদের শাস্তি নয়, সঠিক পথ দেখানোই বেশি জরুরি। তিনি তাদের অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে দেশের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান।
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
কঠিন সময়ে অসমবাসীর পাশে কার্তিক
'দাদাগিরি'র নতুন সিজনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় দায়িত্ব সামলাচ্ছেন দেব
কাজল জানান, ওই মুহূর্তে তিনি এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিলেন যে তার হাত-পা কাপতে শুরু করে
সৌরভ দাবি করেছিলেন, তার বন্ধুরা নাকি তাকে বলিউড অভিনেতা হৃতিক রোশনের সঙ্গে তুলনা করেন
হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারির ব্যক্তিগত জীবন আবারও শিরোনামে
অভিনেতা সোহম মজুমদার গত কয়েক মাস ধরে ব্যক্তিগত জীবনের এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন
শ্রীলেখার মতে, একটি ভুলকে কেন্দ্র করে যে মাত্রায় ব্যক্তিগত আক্রমণ চলছে, তা অত্যন্ত উদ্বেগজনক
সেই মিছিলে তার হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকৃত কার্টুন সহ একটি পোস্টার দেখা যায়
সৌরভ দাস বন্ধুরা নাকি তাকে তরুণ বয়সের হৃতিক রোশনের সঙ্গে তুলনা করেন
বারবার টাকা চাইলে আজ কাল বলে বিষয়টি এড়িয়ে যাওয়া হয় বলেও সোনম মুভিজ়র অভিযোগ
রাখির দাবি , সাংসদ হওয়ার পর মানুষের জন্য কঙ্গনা কী কাজ করেছেন, সেই উত্তর দেশের মানুষ জানতে চান
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের