696cde3cdc46c_Screenshot_20260118_184847_Gallery
জানুয়ারী ১৯, ২০২৬ দুপুর ১০:২২ IST

মেলায় পা রাখলেই মিলবে বই উপহার , অভিনব উদ্যোগ বসিরহাটে

নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ডিজিটালের যুগে বইপ্রেমীদের জন্য কুপনের মাধ্যমেই মিলবে অনবদ্য উপহার । কুপন সংগ্রহের করে  মেলায় গেলেই মিলবে একাধিক বই।পড়াশোনা থেকে অবসর—সব ক্ষেত্রেই স্ক্রিন নির্ভরতা বেড়েছে। তার জেরে বই পড়ার অভ্যাস হারিয়ে ফেলছে নতুন প্রজন্ম। এই পরিস্থিতিতে বইয়ের প্রতি আগ্রহ ফেরাতে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হল হাড়োয়া বইমেলা ২০২৬। কুপনের মাধ্যমে বই সংগ্রহের ব্যবস্থা করে বইমেলাকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বসিরহাটের সুন্দরবনের বিদ্যাধরী নদীর তীরে অনুষ্ঠিত চতুর্থ বর্ষের হাড়োয়া বইমেলা এই উদ্যোগের জন্য বিশেষ মাত্রা পেয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে , দক্ষিণ ২৪ পরগণার বসিরহাট মহকুমার হাড়োয়া এলাকায় সুন্দরবনের বিদ্যাধরী নদীর তীরে বইমেলাটি শুরু হয়েছে ১৭ ই জানুয়ারিতে। বইমেলা শুরুর আগেই উদ্যোক্তারা বিভিন্ন এলাকায় বাড়িতে বাড়িতে কুপন বিক্রি করেন। মেলায় এসে সেই কুপন দেখালেই যে কোনও স্টল থেকে বই সংগ্রহ করা যাচ্ছে।বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন বাংলার বিশিষ্ট সঙ্গীতশিল্পী কেশব দে। তারসাথে  উপস্থিত ছিলেন হাড়োয়ার পঞ্চায়েত সমিতি সহ-সভাপতি আব্দুল খালেক মোল্লা , হাড়োয়ার বিশিষ্ট সমাজসেবী ফরিদ জমাদার। মেলা কমিটির দাবি, এই পদ্ধতিতে বিপুল অঙ্কের কুপন বিক্রি হয়েছে। এর ফলে একদিকে পাঠকেরা সহজে বই পাচ্ছেন, অন্যদিকে বই বিক্রেতাদের মধ্যেও বিক্রি নিয়ে আশ্বাস তৈরি হয়েছে। এবছর মেলায় মোট ৪৫টি স্টল বসেছে, যার মধ্যে ২৪টি শুধুমাত্র বইয়ের জন্য বরাদ্দ।


হাড়োয়ার বিশিষ্ট সমাজসেবী ফরিদ জমাদার বলেন, “ আমাদের মেলার পুরো ফোকাসটাই হল বই। বই পড়ুন, বই উপহার দিন—এই বার্তাই আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাই। বর্তমান সময়ে নব প্রজন্ম মোবাইল কেন্দ্রিক জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়ছে, ফলে তারা ধীরে ধীরে বই থেকে দূরে সরে যাচ্ছে। সেই জায়গা থেকেই কুপন ব্যবস্থার মাধ্যমে মানুষকে আবার বইমুখী করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।”

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের