নিজস্ব প্রতিনিধি, দিল্লি – লাদাখে বিক্ষোভকারীদের উস্কানি দেওয়ার অভিযোগে বাস্তবের ‘র্যাঞ্চো’ সোনম ওয়াংচুককে গ্রেফতার করে পুলিশ। তিনি ছাড়া আরও ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারির প্রতিবাদে সরব হয়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। পাশাপাশি তাঁর অভিযোগ, “লাদাখের ঐতিহ্য ও সংস্কৃতি ধ্বংস করছে বিজেপি ও আরএসএস।“
এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাহুল গান্ধী লিখেছেন, “লাদাখের মানুষ অসাধারণ। তাঁদের সংস্কৃতি এবং ঐতিহ্য বিজেপি ও আরএসএসের আক্রমণে ঝুঁকির মুখে। লাদাখের মানুষ প্রতিবাদ করেছিলেন নিজেদের অধিকারের জন্য। বিজেপি তার জবাবে চার জনকে হত্যা করেছে, সোনম ওয়াংচুককে জেলে ভরেছে। হত্যা বন্ধ হোক, হিংসা বন্ধ হোক, ভয় দেখানো বন্ধ হোক। এবং ওখানকার মানুষের দাবি শোনা হোক। লাদাখকে সংবিধানের ষষ্ঠ তফশিলের অন্তর্ভুক্ত করা হোক।“
উল্লেখ্য, লাদাখবাসীর দাবি, পূর্ণরাজ্যের মর্যাদা দিতে হবে লাদাখকে। এই কেন্দ্রশাসিত অঞ্চলটিতে সংবিধানের ষষ্ঠ তফসিল দ্রুত কার্যকর করতে হবে। লাদাখের জন্য পৃথক পাবলিক সার্ভিস কমিশন চালু করতে হবে এবং লাদাখে একটির বদলে দুটি লোকসভা কেন্দ্র তৈরি করতে হবে। সমস্ত কিছুরই আশ্বাস দিয়েছিল কেন্দ্র। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বাধ্য হয়ে এবার বিক্ষোভের পথ বেছে নেন লাদাখবাসী। পুলিশ ও স্থানীয়দের খণ্ডযুদ্ধে মৃত্যু হয়েছে কমপক্ষে ৪ জনের। আহত ৭০।
লাদাখে ধর্মঘট ডাক দেয় লেহ অ্যাপেক্স বডির যুব শাখা। পুলিশ বাধা দিতে গেলে গাড়ি লক্ষ্য করে পাথর ছোঁড়ে উন্মত্ত জনতা। ভাঙচুর চালানো হয় বিজেপি দফতরে। একাধিক পুলিশ ভ্যানে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে কারফিউ জারি করেছে প্রশাসন। প্রশাসনের তরফ থেকে এক বিবৃতি দিয়ে বলা হয়েছে, “লেহতে পাঁচ বা তার বেশি লোকের সমাবেশ নিষিদ্ধ। পূর্ব লিখিত অনুমোদন ছাড়া কোনও মিছিল, সমাবেশ বা পদযাত্রা করা যাবে না।“
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চলেছে ভারতীয় সুপারসনিক ক্রুজ মিসাইল
লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠক করেন অভিষেক ব্যানার্জী
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় সাফল্য নিরাপত্তা সংস্থার
জঙ্গি থেকে সাইবার প্রতারক, সকলেরই ভরসা টেলিগ্রাম! দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের
দানবাক্সের কোটি কোটি টাকা গায়েবের অভিযোগে চাপে রাম মন্দির ট্রাস্ট, তদন্তে নেমেছে বিশেষ দল
নাগপুরের সেই বহুচর্চিত ধর্ষণ ও ধর্মান্তর মামলায় মধ্যপ্রদেশ থেকে ধৃত মৌলবী
গভীর খাদে গাড়ি উল্টে ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ হারালেন ৭ জন
মমতা ব্যানার্জীর সঙ্গে সম্পর্ক অটুট থাকবে বলে জানান রচনা
প্রশ্নফাঁস রুখতে বড় সিদ্ধান্ত
তরল ওষুধের উৎপাদন ও গুণমান পরীক্ষায় বড়সড় কড়াকড়ি! ১৯৪৫ সালের ড্রাগ আইনে বড় বদল আনল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
কল্যাণকে বহিস্কারের দাবি জানিয়েছে কাকলি ঘোষ দস্তিদার
লোকসভায় এনডিএ জোটকেই সমর্থন করবেন বিদ্রোহী সাংসদরা
মমতাকেই প্রধান উপদেষ্টা হিসেবে চান সুদীপ
স্পিকারের কাছে চিঠি পৌঁছে দেন সাগরিকা ঘোষ ও কীর্তি আজাদরা
ওমান উপকূলে ৩ ভারতীয় নাবিকের মৃত্যু! জয়শঙ্করের কড়া বার্তার পর পালটা হুঁশিয়ারি আমেরিকার
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা