নিজস্ব প্রতিনিধি , লখনউ - দুই স্ত্রী থাকার পরও লিভ ইন সম্পর্কে ছিলেন প্রাক্তন রেলকর্মী। তারই বিরুদ্ধ খুনের অভিযোগ উঠল যোগীরাজ্যে। অভিযোগ , খুনের পর দেহ গায়েব করে প্রমাণ লোপাটের চেষ্টা করেন তিনি। তবে কোনোভাবে সেই কার্যসিদ্ধি হয়নি। নৃশংস হত্যার পর থেকেই পলাতক অভিযুক্ত। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর , ঘটনাটি উত্তরপ্রদেশের ঝাঁসি এলাকার। অভিযুক্ত ওই ব্যক্তির নাম রাম সিং। অভিযুক্তের দুই স্ত্রী-সন্তান থাকার পরেও এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়ান ওই ব্যক্তি। চলতি মাসের ৮ তারিখ নৃশংসভাবে ওই মহিলাকে খুন করে তাঁর দেহ ত্রিপলে মুড়ে একটি জায়গায় লুকিয়ে রেখেছিলেন রাম সিং। পরে দেহ পুড়িয়ে আর একটি বাক্সের মধ্যে রেখে দেওয়া হয়।
পুলিশের সন্দেহ , প্রমাণ লোপাটের জন্যই এই কাজ করেছিলেন অভিযুক্ত। দেহ নদীতে ভাসিয়ে দিতে চেয়েছিলেন তিনি। তদন্তে নেমে পুলিশ জানতে পারে , মহিলার দেহ পুড়িয়ে তা দ্বিতীয় স্ত্রীর কাছে পৌঁছে দিয়েছিলেন রাম সিং। যেখানে ছেলের সাহায্য নিয়েছিলেন তিনি। একটি গাড়ি ভাড়া করে সেটি নদীতে ফেলে দেওয়ার পরিকল্পনা করেন। তবে ওই বাক্স থেকে তরল কিছু বের হতে থাকায় গাড়ি চালক পুলিশে অভিযোগ করেন। এরপরই চম্পট দেন অভিযুক্ত। পুলিশ এসে দ্বিতীয় স্ত্রীর বাড়ির সামনে বাক্সটি খুলে দেহাংশ উদ্ধার করে ওই মহিলার। ঘটনায় অভিযুক্ত ছেলে , দ্বিতীয় স্ত্রী-সহ আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চলেছে ভারতীয় সুপারসনিক ক্রুজ মিসাইল
লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠক করেন অভিষেক ব্যানার্জী
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় সাফল্য নিরাপত্তা সংস্থার
জঙ্গি থেকে সাইবার প্রতারক, সকলেরই ভরসা টেলিগ্রাম! দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের
দানবাক্সের কোটি কোটি টাকা গায়েবের অভিযোগে চাপে রাম মন্দির ট্রাস্ট, তদন্তে নেমেছে বিশেষ দল
নাগপুরের সেই বহুচর্চিত ধর্ষণ ও ধর্মান্তর মামলায় মধ্যপ্রদেশ থেকে ধৃত মৌলবী
গভীর খাদে গাড়ি উল্টে ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ হারালেন ৭ জন
মমতা ব্যানার্জীর সঙ্গে সম্পর্ক অটুট থাকবে বলে জানান রচনা
প্রশ্নফাঁস রুখতে বড় সিদ্ধান্ত
তরল ওষুধের উৎপাদন ও গুণমান পরীক্ষায় বড়সড় কড়াকড়ি! ১৯৪৫ সালের ড্রাগ আইনে বড় বদল আনল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
কল্যাণকে বহিস্কারের দাবি জানিয়েছে কাকলি ঘোষ দস্তিদার
লোকসভায় এনডিএ জোটকেই সমর্থন করবেন বিদ্রোহী সাংসদরা
মমতাকেই প্রধান উপদেষ্টা হিসেবে চান সুদীপ
স্পিকারের কাছে চিঠি পৌঁছে দেন সাগরিকা ঘোষ ও কীর্তি আজাদরা
ওমান উপকূলে ৩ ভারতীয় নাবিকের মৃত্যু! জয়শঙ্করের কড়া বার্তার পর পালটা হুঁশিয়ারি আমেরিকার
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা