নিজস্ব প্রতিনিধি , দিল্লি - লোকসভায় তৃণমূলের অস্তিত্ব ও নেতৃত্বের লড়াই এবার পৌঁছে গেল স্পিকারের দরজায়। একদিকে ‘বিদ্রোহী’ সাংসদদের আলাদা ব্লক গঠনের প্রস্তুতি, অন্যদিকে দল ভাঙন ঠেকাতে মরিয়া মমতাপন্থী শিবির। এই টানটান রাজনৈতিক আবহের মধ্যেই লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে চিঠি পাঠালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্পিকারের হাতে এই চিঠি তুলে দেন সাংসদ সাগরিকা ঘোষ ও কীর্তি আজাদ।
দিল্লিতে রবিবার কার্যত মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে তৃণমূলের দুই শিবির। একদিকে কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়-সহ বিদ্রোহী সাংসদরা নিজেদের আলাদা সংসদীয় পরিচয়ের দাবিতে সক্রিয় হয়েছেন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগত সাংসদরা দলের ঐক্য বজায় রাখার লড়াইয়ে নেমেছেন। বিদ্রোহী শিবিরের সাংসদরা লোকসভার স্পিকারের কাছে আলাদা ব্লক হিসেবে স্বীকৃতির আবেদন জানানোর প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
ঠিক এই পরিস্থিতিতেই পাল্টা পদক্ষেপ নেয় ‘মমতাপন্থী’ শিবির। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পিকার ওম বিড়লাকে উদ্দেশ্য করে তিন পাতার একটি চিঠি পাঠান। সেই চিঠিতে দাবি করা হয়েছে, দলের কোনও বিদ্রোহী গোষ্ঠীকে সংসদীয় স্বীকৃতি দেওয়া উচিত নয় এবং বিদ্রোহীদের আলাদা ব্লক গঠনের দাবির কোনও আইনি ভিত্তি নেই। রবিবার সেই চিঠির কপি হাতে নিয়ে স্পিকারের দিল্লির বাসভবনে পৌঁছান সাংসদ সাগরিকা ঘোষ ও কীর্তি আজাদ।
স্পিকারের সঙ্গে দেখা করার পর কীর্তি আজাদ জানান, 'সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের রায়ে স্পষ্টভাবে বলা হয়েছে, দলে কোনও বিভাজন হতে পারে না। মহারাষ্ট্রে যা হয়েছে তা ঠিক হয়নি। আমরা এই বিষয়ে একটি আবেদন জমা দিতে স্পিকারের বাড়িতে এসেছিলাম। স্পিকারকে সেই চিঠি দিয়েছি। আমাদের বিশ্বাস, আইনি বিধান মেনেই স্পিকার কাজ করবেন।'
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের