নিজস্ব প্রতিনিধি, দিল্লি – লরেন্স বিষ্ণোইয়ের আইনজীবীর গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ উঠল। এই ঘটনায় আহত হয়েছেন ১ জন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দিল্লিতে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। হামলাকারীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ দিল্লির কাশ্মীরি গেটের কাছে। সেই এলাকার আইএসবিটির কাছে হনুমান মন্দির দর্শনের জন্য যাচ্ছিলেন লরেন্স বিষ্ণোইয়ের আইনজীবী দীপক খত্রি, সন্দীপ সহ ৫ জন। আচমকা তাঁদের গাড়ির ওপর হামলা চালায় কয়েক জন দুষ্কৃতী। ৪ রাউন্ড গুলি চালিয়েছে বলে অভিযোগ। গাড়ির কাঁচ গুঁড়িয়ে যায়। দুটি গুলি লেগেছে গাড়ির পিছনের আসনে বসে থাকা সন্দীপের কাঁধে।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহত সন্দীপকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। কে বা কারা এই হামলা চালিয়েছে, তা এখনও জানান যায়নি। উল্লেখ্য, ২০২২ সালে পাঞ্জাবের মানসাতে জনপ্রিয় র্যাপার সিধু মুসে ওয়ালাকে গুলি করে হত্যা করা হয়েছিল। ওই হত্যাকাণ্ডে নাম জড়িয়েছিল লরেন্স গ্যাংয়ের। তবে সেই সময় তিহাড় জেলে বন্দি ছিলেন লরেন্স বিষ্ণোই।
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চলেছে ভারতীয় সুপারসনিক ক্রুজ মিসাইল
লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠক করেন অভিষেক ব্যানার্জী
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় সাফল্য নিরাপত্তা সংস্থার
জঙ্গি থেকে সাইবার প্রতারক, সকলেরই ভরসা টেলিগ্রাম! দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের
দানবাক্সের কোটি কোটি টাকা গায়েবের অভিযোগে চাপে রাম মন্দির ট্রাস্ট, তদন্তে নেমেছে বিশেষ দল
নাগপুরের সেই বহুচর্চিত ধর্ষণ ও ধর্মান্তর মামলায় মধ্যপ্রদেশ থেকে ধৃত মৌলবী
গভীর খাদে গাড়ি উল্টে ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ হারালেন ৭ জন
মমতা ব্যানার্জীর সঙ্গে সম্পর্ক অটুট থাকবে বলে জানান রচনা
প্রশ্নফাঁস রুখতে বড় সিদ্ধান্ত
তরল ওষুধের উৎপাদন ও গুণমান পরীক্ষায় বড়সড় কড়াকড়ি! ১৯৪৫ সালের ড্রাগ আইনে বড় বদল আনল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
কল্যাণকে বহিস্কারের দাবি জানিয়েছে কাকলি ঘোষ দস্তিদার
লোকসভায় এনডিএ জোটকেই সমর্থন করবেন বিদ্রোহী সাংসদরা
মমতাকেই প্রধান উপদেষ্টা হিসেবে চান সুদীপ
স্পিকারের কাছে চিঠি পৌঁছে দেন সাগরিকা ঘোষ ও কীর্তি আজাদরা
ওমান উপকূলে ৩ ভারতীয় নাবিকের মৃত্যু! জয়শঙ্করের কড়া বার্তার পর পালটা হুঁশিয়ারি আমেরিকার
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা