নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাংলার দুগ্ধ শিল্পে বড়সড় পরিবর্তন। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বুধবার সিদ্ধান্ত নেওয়া হল, মাদার ডেয়ারি ক্যালকাটাকে পুরোপুরি ভাবে বাংলার ডেয়ারির সঙ্গে মার্জার করা হবে। এর ফলে রাজ্যে দীর্ঘদিন পরিচিত ‘মাদার ডেয়ারি’ ব্র্যান্ডের আর কোনও অস্তিত্ব থাকছে না। এবার থেকে বাজারে সমস্ত পণ্যই মিলবে একটাই নতুন নামে ‘বাংলার ডেয়ারি’।
রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, 'মাদার ডেয়ারি ক্যালকাটা এবং বাংলার ডেয়ারি এই দুই ব্র্যান্ডের মধ্যে মার্জারের প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। আজ থেকে মাদার ডেয়ারির কোনও অস্তিত্ব থাকবে না। সমস্ত পণ্য বাংলার ডেয়ারির নামেই বাজারে পাওয়া যাবে।'
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রায় তিন বছর আগেই এই রূপান্তর প্রক্রিয়া শুরু হয়েছিল। লক্ষ্য ছিল মাদার ডেয়ারি বাংলাকে ধাপে ধাপে বাংলার ডেয়ারিতে রূপান্তর করা। যদিও কিছু আইনি জটিলতার কারণে সেই প্রক্রিয়া সম্পূর্ণ হতে সময় লেগেছে। অবশেষে সেই আইনি বাধা কাটিয়ে সম্পূর্ণ মার্জারের সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
এতদিন রাজ্যের বাজারে বাংলার ডেয়ারির পণ্যের পাশাপাশি সীমিত আকারে মাদার ডেয়ারির দুধ, দই, পনির-সহ বিভিন্ন সামগ্রী পাওয়া যেত। কিন্তু বৃহস্পতিবার থেকে আর কোনও মাদার ডেয়ারি ব্র্যান্ডের পণ্য বাজারে থাকবে না। সব পণ্যই একই মান বজায় রেখে নতুন ব্র্যান্ড পরিচয়ে বাংলার ডেয়ারি হিসেবেই বিক্রি হবে।
রাজ্য কমিটিতে নতুন মুখ রানা
আগামী ৩০ শে জুন অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে
সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলামের ইঙ্গিত শুভেন্দুর
বিধানসভায় নিজের ভাষণ থামিয়ে কুণাল ঘোষকে বক্তব্য পেশ করতে দেন শুভেন্দু
জেল না সোজা ডিপোর্ট করার হুঁশিয়ারি শুভেন্দুর
রাজ্য পুলিশের ডিজিকে ফোন করেন শুভেন্দু
শুধু আর জি কর নয়, রামপুরহাট, হাঁসখালি প্রসঙ্গও তোলেন মুখ্যমন্ত্রী
মমতার সময়ের প্রসঙ্গ তুলে বিধানসভায় পাল্টা খোঁচা শুভেন্দুর
শহরের একাধিক জায়গায় গাছ ভেঙে পড়েছে
ফিরহাদের জায়গায় মদন মিত্রকে মুখ্য সচেতক হিসেবে চায় মমতা
ঋতব্রত শিবিরে যোগদানের শাস্তি অরূপ - ফিরহাদের
পরে মাঠে নেমে শঙ্কর ঘোষ পরিস্থিতি ঠিক করে
তিন পাতার চিঠিতে একাধিক বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
মমতার পাঠানো তালিকায় চেয়ারপার্সন হিসেবে নিজের নাম দিয়েছেন
মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই বিজেপির সদস্যপদ ছেড়েছিলেন অভিনেতা ও কৌতুকশিল্পী শেখর সুমন।
ভারতের বিরুদ্ধে জলকে ‘জাতীয় নিরাপত্তার প্রশ্ন’ বলে দাবি ইসলামাবাদের
চাকরিপদে ৩৩% আসন মহিলাদের জন্য সংরক্ষিত করা হবে
১লা অক্টোবর থেকে বাড়তি ডিএ পেতে চলেছে সরকারি কর্মীরা
১২ বছরের মামার কীর্তিতে স্তম্ভিত পুলিশ
শহরের গুরুত্বপূর্ণ রাস্তার নাম বদল