নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আজকাল প্রতিটা বাড়িতেই মাইক্রোওভেন ব্যবহার হয়। জলকণাগুলিকে বাষ্পীভূত করে দ্রুত খাবার গরম হয় মাইক্রোওভেনে। ফলে খাবারের ভিতরের বাষ্প বাইরে আসতে পারে না। আবার আমিষ খাবারে সাধারণত আর্দ্রতা বেশি থাকে, তাই সেগুলিতে বাষ্পও দ্রুত তৈরি হয়। ফলে কিছু অংশ অতিরিক্ত গরম হয়ে যায় এবং ফেটে যাওয়ার ঝুঁকি আরও বেড়ে যায়।

মাইক্রোওভেনে খাবার সমানভাবে গরম হয় না। মাংসের মধ্যে থাকা অতিরিক্ত বাষ্প পার্শ্ববিক চাপের ফলে ফেটে যেতে পারে। এই সমস্যা বেশি করে দেখা যায় চামড়া যুক্ত মাংসের ক্ষেত্রে। যেমন ফ্র্যাঙ্কফুর্টার সসেজ বা চামড়া-সহ চিকেন। ভিতরের আর্দ্রতা বাষ্পে পরিণত হয় এবং বাইরে বার হতে না পেরে খাবারটি ফেটে যায়।

এই সমস্যা থেকে নিস্তার পাওয়ার উপায় আছে। মাইক্রোওভেনে খাবার গরম করার ক্ষেত্রে পাত্রে খুব বেশি খাবার নেবেন না। অবশ্যই মাইক্রোওভেনে কাঁচ বা সেরামিক পাত্র ব্যবহার করুন। কম পাওয়ার দিয়ে তুলনামূলক বেশি সময় ধরে গরম করা ভাল। ভেজা টিস্যু পেপার বা একটি ঢাকনা দিয়ে পাত্রটি ঢেকে রাখুন, তবে খুব টাইট করে পাত্র আঁটবেন না। ফলে খাবার নষ্ট হওয়ার সম্ভবনা কম থাকে।
ভিড় এড়িয়ে প্রকৃতির কোলে শান্ত সময় কাটান
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
নিরিবিলি পরিবেশে প্রকৃতির মাঝে কাটান কয়েকটি দিন
নিরিবিলি পাহাড়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য
স্বাধীনতা দিবসের ছুটিতে মন্দারমণিতে বিনোদনের বিশেষ আয়োজন
আবেদন করার পরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি
প্রাচীন এক্তেশ্বর শিব মন্দিরে মহাদেব বরফ দিয়ে সাজানো
শান্ত পরিবেশের টানে বাড়ছে পর্যটকদের ভিড়
ভিড় থেকে দূরে কয়েক দিন কাটানোর জন্য অনন্য জায়গা
নিরিবিলি পরিবেশে ভ্রমণপ্রেমীদের নতুন পছন্দ বাগোরা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের