নিজস্ব প্রতিনিধি , মহারাষ্ট্র - মঙ্গলবার সন্ধ্যায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় মুম্বইয়ে। চেম্বুর ও ভক্তি পার্কের মাঝামাঝি একটি মনোরেল হঠাৎ বিকল হয়ে পড়ে। যার জেরে প্রায় ৪৪২ জন যাত্রী তাতে আটক হয়ে পড়ে। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে।
সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যায় মাঝ আকাশে হঠাৎই বিকল হয়ে পড়ে মুম্বই মনোরেল। মুম্বাই মেট্রোপলিটন রিজিয়ন ডেভেলপমেন্ট অথরিটি জানায়, অতিরিক্ত যাত্রী চাপের কারণে বিদ্যুৎ সরবরাহে সমস্যা তৈরি হয়। মনোরেলের নকশাগত ধারণক্ষমতা ১০৪ টন হলেও, অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারনে ওই ট্রেনটির ওজন বেড়ে দাঁড়ায় প্রায় ১০৯ মেট্রিক টনে। এর ফলে পাওয়ার রেল ও কারেন্ট কালেক্টরের যান্ত্রিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং ট্রেনটি হঠাৎ থেমে যায়।
এমএমআরডিএর পক্ষ থেকে আরও জানানো হয়, অন্য একটি মনোরেলের সাহায্যে আটকে থাকা মনোরেলটিকে নিকটতম স্টেশনে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় কিন্তু সেটা সম্ভব হয়নি। পরে দমকল বাহিনী উদ্ধার অভিযান শুরু করে।
ঘটনার সময় আতঙ্কিত যাত্রীরা জানালা ভেঙে বেরোনোর চেষ্টা করেন। কিন্তু সেটা সম্ভব না হওয়ায় দমবন্ধ পরিস্থিতিতে শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়ে অন্তত ১৪ জন যাত্রী। ঘটনাস্থলেই তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। প্রায় ৩ ঘণ্টা ব্যাপী টানা অভিযানে যাত্রীদের নিরাপদে নামানো হয়।
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চলেছে ভারতীয় সুপারসনিক ক্রুজ মিসাইল
লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠক করেন অভিষেক ব্যানার্জী
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় সাফল্য নিরাপত্তা সংস্থার
জঙ্গি থেকে সাইবার প্রতারক, সকলেরই ভরসা টেলিগ্রাম! দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের
দানবাক্সের কোটি কোটি টাকা গায়েবের অভিযোগে চাপে রাম মন্দির ট্রাস্ট, তদন্তে নেমেছে বিশেষ দল
নাগপুরের সেই বহুচর্চিত ধর্ষণ ও ধর্মান্তর মামলায় মধ্যপ্রদেশ থেকে ধৃত মৌলবী
গভীর খাদে গাড়ি উল্টে ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ হারালেন ৭ জন
মমতা ব্যানার্জীর সঙ্গে সম্পর্ক অটুট থাকবে বলে জানান রচনা
প্রশ্নফাঁস রুখতে বড় সিদ্ধান্ত
তরল ওষুধের উৎপাদন ও গুণমান পরীক্ষায় বড়সড় কড়াকড়ি! ১৯৪৫ সালের ড্রাগ আইনে বড় বদল আনল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
কল্যাণকে বহিস্কারের দাবি জানিয়েছে কাকলি ঘোষ দস্তিদার
লোকসভায় এনডিএ জোটকেই সমর্থন করবেন বিদ্রোহী সাংসদরা
মমতাকেই প্রধান উপদেষ্টা হিসেবে চান সুদীপ
স্পিকারের কাছে চিঠি পৌঁছে দেন সাগরিকা ঘোষ ও কীর্তি আজাদরা
ওমান উপকূলে ৩ ভারতীয় নাবিকের মৃত্যু! জয়শঙ্করের কড়া বার্তার পর পালটা হুঁশিয়ারি আমেরিকার
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা