নিজস্ব প্রতিনিধি , রায়পুর - মর্মান্তিক রোপওয়ে দুর্ঘটনা ছত্তিশগড়ে। মাঝপথে রোপওয়ে ছিঁড়ে মৃত্যু হল এক যুবতীর। ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্রের খবর , ছত্তিশগড়ের মহাসমুন্দ জেলায় খল্লারি মাতা মন্দির থেকে ফেরার সময় হঠাৎ ছিঁড়ে যায় রোপওয়ে। রবিবার সকাল ১০টা নাগাদ মন্দির দর্শনের পর রোপওয়ে করে ফেরার সময় এই দুর্ঘটনা। মোট ৮ জন যাত্রী ছিলেন রোপওয়েতে। অনেক ওপর থেকে নিচে পড়ায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে যুবতীর।মৃতার নাম আয়ুসি সতকর। বয়স আনুমানিক ২৮ বছর।
স্থানীয়দের সহায়তায় বাকিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আহতরা। দুর্ঘটনার আসল কারণ খতিয়ে দেখছে পুলিশ। গাফিলতি থাকলে অভিযুক্তদের কঠোর শাস্তি দেওয়া হবে বলে জানানো হয়েছে। কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের