নিজস্ব প্রতিনিধি, ছত্তিশগড় – মঙ্গলবার ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ছত্তিশগড়ে। মালগাড়ির সঙ্গে যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে মৃত্যু হয়েছে কমপক্ষে ৬ জনের। আহত একাধিক। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। জোরকদমে চলছে উদ্ধারকাজ। মৃত ও আহতদের আর্থিক সাহায্যের ঘোষণা করেছে ভারতীয় রেল।
মর্মান্তিক দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই। ভারতীয় রেলের তরফ থেকে জানানো হয়েছে, মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা, গুরুতর আহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা, অপেক্ষাকৃত কম আহতদের চিকিৎসার জন্য ১ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে।
সূত্রের খবর, দুর্ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের বিলাসপুরে। সোশ্যাল মিডিয়ায় দুর্ঘটনাস্থলের একাধিক ছবি এবং ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে, একই লাইনে চলে আসে মালগাড়ি এবং যাত্রীবাহী ট্রেন। মালগাড়িতে ধাক্কা মেরে উপরের দিকে উঠে যায় যাত্রীবাহী ট্রেনটির একটি অংশ। লাইনচ্যুত হয়েছে বেশ কয়েকটি বগি।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল এবং রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। প্রাণ হারিয়েছেন ৬ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। বন্ধ করে দেওয়া হয়েছে ওই লাইনের ট্রেন পরিষেবা।
রেলের তরফ থেকে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। নম্বরগুলি হল রায়গড় - ৯৭৫২৪৮৫৬০, চম্পা জংশন – ৮০৮৫৯৫৬৫২। দুর্ঘটনাস্থলের হেল্পলাইন নম্বরগুলি হল - ৯৭৫২৪৮৫৪৯৯ এবং ৮৬০২০০৭২০২।
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
আরও ৫ বছর চলবে যোজনা, আর্থিক সহায়তায় বড় বরাদ্দ মোদি সরকারের
প্রয়াত মাকে অপমানের অভিযোগ, ভিডিও বার্তায় ছাত্র-যুবদের উদ্দেশে প্রধানমন্ত্রীর শান্তির বার্ত
যন্তর মন্তরের ঘটনার পর ভিডিও বার্তা, নিজেকে ১৫ বছরের দাবি করলেও এফআইআরে বয়স ২৫
দিল্লির পড়ুয়া আন্দোলন ঘিরে শুরু হওয়া বিতর্কে, লোকসভায় বিস্ফোরক মন্তব্য বারামুলার সাংসদ ইঞ্জিনিয়র রশিদের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের