নিজস্ব প্রতিনিধি , আগরতলা - সচেতনতা, সামাজিক দায়িত্ববোধের জেরে মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন আহত যুবক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাতাধলা গ্রামে। তরুণের নাম দেবদূত আদি পাল, বাড়ি কুলাই গ্রামে। এমন দৃষ্টান্ত সমাজে আশা জাগায়। মনে করিয়ে দেয়- মানুষের পাশে মানুষই শেষ আশ্রয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার পৌষ সংক্রান্তির দিনে দুপুর প্রায় দু'টো নাগাদ পশ্চিমপাড়ার কয়েকজন শ্মশানঘাটে হরিলুট সংকীর্তন শেষ করে বাড়ি ফিরছিলেন। তখনই সোনামুড়া মেইন রোডে গুরুতর অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখেন। মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল, যন্ত্রণায় কাতরাচ্ছিলেন তিনি। কাছেই পড়ে ছিল একটি বাইক।

পরিস্থিতির গুরুত্ব বুঝে কীর্তনীয়া দলের সুবল সরকার, তাঁর দুই বন্ধু দ্রুত আহতকে উদ্ধার করে কমলনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার অবনতি লক্ষ্য করে তাঁকে আগরতলার হাপানিয়া হাসপাতালে পাঠান। সেখানে সেবা পাওয়ার পর জ্ঞান ফেরে যুবকের। এরপর নিজের পরিচয় জানান।
এ প্রসঙ্গে ওই আহত যুবক জানান, 'আমি পেশায় একজন ইঞ্জিনিয়ার। কয়েকদিন আগে খয়েরপুরের তোলাকোনায় বোনের বাড়িতে বেড়াতে এসেছিলাম। রাস্তা চিনতে না পেরে ভুল পথে চলে যাই। হঠাৎ মাথা ঘুরে বাইক থেকে পড়ে গিয়েছিলাম। তারপর আর কিছুই মনে নেই। আমাকে সাহায্য করার জন্য আমি কৃতজ্ঞ'।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের