নিজস্ব প্রতিনিধি , উত্তরপ্রদেশ - মাটির তলায় পুঁতে দেওয়া হয় ২০ দিনের একরত্তি শিশুকন্যাকে। তবে অলৌকিকভাবে জীবিত অবস্থায় উদ্ধার করা হয় তাকে। শিশুকন্যাকে উদ্ধার করার পরেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত জীবন-মরণ লড়াইয়ে সামিল হয়েছে সে। হিংস্র ঘটনায় ভীষণই ক্ষুব্ধ সহ অবাক এলাকাবাসী।
সূত্রের খবর , ঘটনাটি উত্তরপ্রদেশের শাহজাহানপুর জেলার। ছাগল চরানোর সময় হঠাৎ মাটির নিচ থেকে মৃদু কান্নার শব্দ শুনতে পান এক ব্যক্তি। প্রথম দিকে শব্দের উৎস খুঁজে পাচ্ছিলেন না তিনি। গভীরভাবে খতিয়ে দেখতে গিয়ে তিনি বুঝতে পারেন, মাটির স্তূপের ভেতর থেকে ছোট্ট একটি হাত বেরিয়ে আছে। সঙ্গে সঙ্গে গ্রামবাসীকে খবর দেন। পুলিশে খবর দেওয়া হয়। পুলিস এসে শিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তদন্ত চালাচ্ছে পুলিশ।
শিশুটির বাবা-মায়ের পরিচয় এখনও পাওয়া যায়নি। হিংস্র ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত , এবিষয়ে এখনও মুখ খোলেনি পুলিশ। রাজ্য শিশু সুরক্ষা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে তারা।
হাসপাতালের প্রিন্সিপাল ড. রাজেশ কুমার জানিয়েছেন, শিশুটির মুখ ও নাকে কাদা ঢুকে যায়। দম নিতে ভীষণই কষ্ট হচ্ছিল তার। শরীরে পোকামাকড় এবং সম্ভবত কোনও পশু কামড়ানো দাগ ছিল। তিনি আরও জানান, শিশুটির অবস্থা এতটাই আশঙ্কাজনক ছিল যে তার শরীরে অক্সিজেনের ঘাটতির লক্ষণ দেখা যায়। ধীরে ধীরে সংক্রমণ ছড়িয়ে পড়ায় অবস্থার অবনতি ঘটে। বর্তমানে প্লাস্টিক সার্জনসহ একটি বিশেষজ্ঞ দল শিশুটির চিকিৎসায় নিয়োজিত।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের