নিজস্ব প্রতিনিধি, কর্ণাটক – চরমে রাজ্য-রাজ্যপাল সংঘাত। তামিলনাড়ুর পর এবার কর্ণাটক। এই দুই রাজ্যেই ক্ষমতায় রয়েছে বিজেপি বিরোধী শক্তি। বৃহস্পতিবার সকালে অধিবেশন শুরুর আগে নিজের লেখা মাত্র ২ লাইনে ভাষণ দেন কর্ণাটকের রাজ্যপাল টি গেহলত। এরপরই কর্ণাটকের বিধানসভা থেকে বেরিয়ে গেলেন রাজ্যপাল।
নিয়ম অনুযায়ী, রাজ্য সরকারের লিখে দেওয়া ভাষণ পাঠ করে বিধানসভার অধিবেশনে সূচনা করে থাকেন রাজ্যপাল। সেই অনুযায়ী, এদিন সকালে কর্ণাটকের বিধানসভায় পৌঁছন রাজ্যপাল টি গেহলত। কিন্তু কর্ণাটক সরকারের লিখে দেওয়া ভাষণ না পড়েই অধিবেশন কক্ষ ছাড়েন তিনি। হিন্দিতে রাজ্যপাল বলেন, “আমার সরকার রাজ্যের অর্থনৈতিক, সামাজিক ও পরিকাঠামোগত উন্নয়ন দ্বিগুণ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। জয় হিন্দ, জয় কর্ণাটক।“
সরকারের লিখে দেওয়া ভাষণ পাঠ না-করে রাজ্যপাল টি গেহলত সংবিধান ভেঙেছেন বলে অভিযোগ তুলেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তাঁর অভিযোগ, “সরকারের তৈরি করা ভাষণ সম্পূর্ণ পাঠ না করে রাজ্যপাল সংবিধান ভেঙেছেন। তিনি সংবিধান অনুসারে কাজ করছেন না। তাঁর এই আচারণের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। এই আচরণের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়া হবে কি না, তা-ও ভেবে দেখা হবে।”
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চলেছে ভারতীয় সুপারসনিক ক্রুজ মিসাইল
লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠক করেন অভিষেক ব্যানার্জী
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় সাফল্য নিরাপত্তা সংস্থার
জঙ্গি থেকে সাইবার প্রতারক, সকলেরই ভরসা টেলিগ্রাম! দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের
দানবাক্সের কোটি কোটি টাকা গায়েবের অভিযোগে চাপে রাম মন্দির ট্রাস্ট, তদন্তে নেমেছে বিশেষ দল
নাগপুরের সেই বহুচর্চিত ধর্ষণ ও ধর্মান্তর মামলায় মধ্যপ্রদেশ থেকে ধৃত মৌলবী
গভীর খাদে গাড়ি উল্টে ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ হারালেন ৭ জন
মমতা ব্যানার্জীর সঙ্গে সম্পর্ক অটুট থাকবে বলে জানান রচনা
প্রশ্নফাঁস রুখতে বড় সিদ্ধান্ত
তরল ওষুধের উৎপাদন ও গুণমান পরীক্ষায় বড়সড় কড়াকড়ি! ১৯৪৫ সালের ড্রাগ আইনে বড় বদল আনল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
কল্যাণকে বহিস্কারের দাবি জানিয়েছে কাকলি ঘোষ দস্তিদার
লোকসভায় এনডিএ জোটকেই সমর্থন করবেন বিদ্রোহী সাংসদরা
মমতাকেই প্রধান উপদেষ্টা হিসেবে চান সুদীপ
স্পিকারের কাছে চিঠি পৌঁছে দেন সাগরিকা ঘোষ ও কীর্তি আজাদরা
ওমান উপকূলে ৩ ভারতীয় নাবিকের মৃত্যু! জয়শঙ্করের কড়া বার্তার পর পালটা হুঁশিয়ারি আমেরিকার
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...