নিজস্ব প্রতিনিধি, পাটনা – সম্প্রতি বিহারে সংশোধিত ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকা থেকে বাদ পড়েছে ৬৫ লক্ষের বেশি নাম। তার মধ্যে মাত্র পৌনে ২ লক্ষ ভোটার আবেদন করেছে। এমনই তথ্য প্রকাশ করল নির্বাচন কমিশন। এরপর প্রশ্ন উঠছে, তাহলে কি ৬৫ লক্ষের মধ্যে মাত্র পৌনে ২ লক্ষ বৈধ ভোটার!
সূত্রের খবর, বুধবার পর্যন্ত বিহারের খসড়া তালিকায় নাম বাদ পড়া ৬৫ লক্ষের মধ্যে নতুন করে নাম তোলার জন্য আবেদন করেছেন মাত্র ১ লক্ষ ৭৮ হাজার ৯৪৮ জন ভোটার। এর মধ্যে বেশিরভাগই ব্যক্তিগত। রেজিস্টার্ড রাজনৈতিক দলগুলির মধ্যে সিপিআইএম লিবারেশনের তরফে আবেদন জমা পড়েছে মাত্র ৫৩ টি। সিপিআইএম লিবারেশন ছাড়া আর কোনও দল আবেদন করেনি।
এই আবহে নির্বাচন কমিশনের প্রশ্ন, যদি প্রকৃত ভোটারের নাম বাদ পড়ে, তাহলে কেন নাম তোলার জন্য নতুন করে আবেদন করল না তাঁরা? বিহারে ভোটার ছিল ৭ কোটি ৮৯ লক্ষ। এর মধ্যে বাদ পড়েছে ৬৫ লক্ষ ভোটার। কমিশনের হিসেব অনুযায়ী, এর মধ্যে মৃত ২২ লক্ষ। নাস্তরিত অথবা ঠিকানায় পাওয়া যায়নি ৩৬ লক্ষ। নাম একাধিক জায়গায় ছিল ৭ লক্ষের। উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিহারে ভোটার তালিকায় প্রায় ৭ কোটি ৯০ লক্ষ নাম ছিল। এবারের খসড়া তালিকায় তা কমে ৭ কোটি ২৪ লক্ষ হয়েছে।
গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের