নিজস্ব প্রতিনিধি, নয়ডা – চোখের সামনে মায়ের গায়ে আগুন লাগিয়ে দিল বাবা-ঠাকুমা। পণের দাবিতে নয়ডায় নৃশংস হত্যাকাণ্ডের বয়ান দিল মৃতার ছোট্ট ছেলেটি। পাশাপাশি বিয়ের ৬ মাস পর থেকে পণের জন্য বোনের শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে অভিযোগ তুললেন মৃতার ভাইয়ের। অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছেন কন্যা হারা বাবা। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
পুলিশ সূত্রে খবর, মৃতার নাম নিকি ভাটি। উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার সিরসা এলাকার বাসিন্দা ছিলেন তিনি। ২০১৬ সালে বিপিন ভাটি নামের এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে হয়। অভিযোগ, বিয়ের প্রথম ৬ মাস সব কিছু ঠিকঠাক থাকলেও ধীরে ধীরে পণের জন্য চাপ দিতে থাকে নিকির শ্বশুরবাড়ির সদস্যরা। সম্প্রতি ৩৬ লক্ষ টাকা পণ দাবি করেছিলেন নিকির শ্বশুরবাড়ির সদস্যরা। সেই টাকা না পেয়ে বৃহস্পতিবার নিকির গায়ে আগুন ধরিয়ে দেয় তাঁরা। অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর।
নিকির ছেলে জানিয়েছে, “অনেকক্ষণ ধরে অশান্তি চলছিল। তারপর বাবা এবং ঠাকুমা মায়ের উপর কিছু ঢালল। একাধিকবার চড়ও মারল। এরপর লাইটার দিয়ে চোখের সামনে ওরা আমার মাকে জ্বালিয়ে দিল।“ ঘটনাচক্রে ওই একই বাড়িতে বিয়ে হয় নিকির দিদি কাঞ্চনের। তাঁর অভিযোগ, “পণের জন্য আমার উপরও অত্যাচার চলত। মারধর করা হত। নিকিকে বাপেরবাড়ি থেকে ৩৬ লক্ষ টাকা আনতে বলা হয়েছিল। কিন্তু সে তা না করায় ওই দিন তাঁকে বেধড়ক মারধর করা হয়। তারপর চোখের সামনে ওকে আগুনে পুড়িয়ে দিল।”
অভিযোগের ভিত্তিতে কাসনা থানায় মামলা রুজু হয়েছে। নিকির বাবার অভিযোগ, ‘‘ওরা খুনি। ওদের গুলি করে মারা উচিত। ওদের বাড়ি ভেঙে দেওয়া হোক। আমার মেয়ে পার্লারের কাজ করে ছেলের দেখভাল করছিল। ওরা সবাই মিলে আমার মেয়ের উপর অত্যাচার করত। সকলেই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। শাস্তি চাই।“
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চলেছে ভারতীয় সুপারসনিক ক্রুজ মিসাইল
লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠক করেন অভিষেক ব্যানার্জী
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় সাফল্য নিরাপত্তা সংস্থার
জঙ্গি থেকে সাইবার প্রতারক, সকলেরই ভরসা টেলিগ্রাম! দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের
দানবাক্সের কোটি কোটি টাকা গায়েবের অভিযোগে চাপে রাম মন্দির ট্রাস্ট, তদন্তে নেমেছে বিশেষ দল
নাগপুরের সেই বহুচর্চিত ধর্ষণ ও ধর্মান্তর মামলায় মধ্যপ্রদেশ থেকে ধৃত মৌলবী
গভীর খাদে গাড়ি উল্টে ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ হারালেন ৭ জন
মমতা ব্যানার্জীর সঙ্গে সম্পর্ক অটুট থাকবে বলে জানান রচনা
প্রশ্নফাঁস রুখতে বড় সিদ্ধান্ত
তরল ওষুধের উৎপাদন ও গুণমান পরীক্ষায় বড়সড় কড়াকড়ি! ১৯৪৫ সালের ড্রাগ আইনে বড় বদল আনল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
কল্যাণকে বহিস্কারের দাবি জানিয়েছে কাকলি ঘোষ দস্তিদার
লোকসভায় এনডিএ জোটকেই সমর্থন করবেন বিদ্রোহী সাংসদরা
মমতাকেই প্রধান উপদেষ্টা হিসেবে চান সুদীপ
স্পিকারের কাছে চিঠি পৌঁছে দেন সাগরিকা ঘোষ ও কীর্তি আজাদরা
ওমান উপকূলে ৩ ভারতীয় নাবিকের মৃত্যু! জয়শঙ্করের কড়া বার্তার পর পালটা হুঁশিয়ারি আমেরিকার
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...