নিজস্ব প্রতিনিধি, দিল্লি – মধ্যপ্রাচ্যের যুদ্ধে টান পড়ছে হেঁশেলে। কেন্দ্র সরকার পর্যাপ্ত গ্যাস থাকার দাবি করেছে। কিন্তু জোগানে টান পড়েছে। জ্বালানি সঙ্কটে বন্ধের মুখে বহু হোটেল-রেস্তরাঁ। রেহাই পায়নি রাম জন্মভূমি অযোধ্যাও। সেখানকার ‘রাম রসোই’ বা ‘রামের হেঁশেল’ থেকে সীতার হেঁশেল বন্ধ। এই নিয়ে মোদি সরকারকে কটাক্ষ করেছে বিরোধীরা। শুক্রবার সংসদে মোদি সরকারকে তোপ তৃণমূলের।
এদিন সংসদে তৃণমূল সাংসদ কীর্তি আজাদ বলেন, ““আজকের ব্রেকিং নিউজ হল অযোধ্যায় রামমন্দিরের সীতা রসুইয়ে উনোন জ্বলছে না। কিছুদিন আগে মন্ত্রী বলেছিলেন, কংগ্রেস দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে। দেশে কোনও সঙ্কট নেই।“ তাঁর প্রশ্ন, “সঙ্কট যদি না থাকবে তবে সাধারণ রান্না গ্যাসের দাম সিলিন্ডার পিছু ৬৫ টাকা করে কেন বাড়ান হল? গরিবকে কেন মারা হচ্ছে? সরকার কোনও উত্তর দিচ্ছে না।“
তিনি আরও বলেন, “২০১৬ সালে নর্দমার গ্যাসের কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। এনারা যদি সেটা মেনে থাকেন তবে দেশের বৈজ্ঞানিকদের দিয়ে সেটা বাস্তবায়ন করলেন না? তবে আজ এই সঙ্কট দেখতে হত না। সব বাড়ির কাছে নর্দমা রয়েছে। তাহলে এত গ্যাস আমদানির প্রয়োজন হত না।“ সংসদ চত্বরে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বলেন, “গতকাল অযোধ্যায় রাম মন্দিরের সীতা রসোইয়ে প্রসাদ ও ভোজন বন্ধ হয়ে গিয়েছে। দিল্লি হাই কোর্টের ক্যান্টিনও বন্ধ, সমস্ত হোটেল-রেস্তোরাঁগুলি তাঁদের রান্নার পদ কমিয়ে এক বা দুইয়ে নেমে এসেছে। অথচ প্রধানমন্ত্রীর কোনও পাত্তা নেই সংসদে। তিনি নির্বাচনী প্রচারে ব্যস্ত।“
তিন সাংসদের অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের