নিজস্ব প্রতিনিধি , মুম্বই - মধ্যপ্রাচ্যের মারণ যুদ্ধে প্রাণ হারিয়েছেন ভারতীয় নাবিক দীক্ষিত সোলাঙ্কি। এইভাবে দেশে ফিরবেন তা আশা করেনি পরিবার। ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু হয় দীক্ষিতের। খবর পেতেই শোকের ছায়া নেমে আসে গোটা পরিবারে। প্রায় একমাসের অপেক্ষার পর অবশেষে সোমবার ভোরবেলা কফিনবন্দি হয়ে দেশে ফিরল তাঁর দেহ। কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার।
সূত্রের খবর , সোমবার ভোর ৪ টে ১৫ নাগাদ ঘুমন্ত মুম্বই শহরে নামে একটি উড়ান। তাতেই ছিল তরুণ নাবিকের হিমশীতল কফিন। গত ৩৫ দিন ধরে ছেলেকে একটিবার চোখের দেখা দেখবেন বলে দিন গুনছিলেন। অপেক্ষার অবসান ঘটলেও সন্তানকে আর ফিরে পাবেন না তারা। ছেলের দেহ ফিরতেই কান্নায় ভেঙে পড়েন বাবা - মা। যদিও শেষকৃত্যের আগে মৃতদেহটি চিহ্নিত করতে DNA পরীক্ষার দাবি জানিয়েছে সোলাঙ্কির পরিবার।
ক্ষেপণাস্ত্র হামলার পর উদ্ধার হওয়া অন্য নাবিকরা নিজেদের জিনিসপত্র নিয়ে ফিরলেও দীক্ষিতের ল্যাপটপ, ফোন ও ব্যক্তিগত ডায়েরি উধাও হয়ে গিয়েছে। তাই প্রথম থেকেই ছেলে দীক্ষিতের মৃত্যু নিয়ে শংসয় প্রকাশ করেছিলেন বাবা অমৃতলাল সোলাঙ্কি। তিনি জানিয়েছিলেন , নিজে চোখে না দেখা অবধি এখনও বিশ্বাস করব না যে ছেলে আর নেই। পরিবারের অভিযোগ , একজন নাবিকের মৃত্যুর পরেও মুখ খুলছিল না শিপিং কোম্পানি ভি শিপস ইন্ডিয়া। বাধ্য হয়ে গত সপ্তাহে বম্বে হাই কোর্টের দ্বারস্থ হতে হয়। শেষ পর্যন্ত আদালতের চাপে ওমানের উপকূল থেকে ফিরল দীক্ষিতের মৃতদেহ।
উল্লেখ্য , গত ২৮ শে মার্চ ইরানে যৌথ হামলা চালায় আমেরিকা - ইজরায়েল। ঠিক পরের দিন অর্থাৎ ১ লা মার্চ ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কার এমটি এমকেডি ভিয়োমে আছড়ে পড়ে একটি ক্ষেপণাস্ত্র। তাতেই মৃত্যু হয় দীক্ষিত সোলাঙ্কির।
প্রশান্ত কিশোরের উত্থানে অস্বস্তি গেরুয়া শিবিরে, দাতিয়ায় কংগ্রেসের দাপট
পরবর্তী কিস্তির টাকা নিয়ে নতুন আপডেট
মুসলিম-সহ বিভিন্ন সম্প্রদায়ের ভোটে প্রশান্ত কিশোরের প্রার্থী জয়ী, হার নিয়ে শুরু গেরুয়া শিবিরের পর্যালোচনা
অতিরিক্ত আত্মবিশ্বাসের মাশুল? জনাদেশ মেনে নতুন লড়াইয়ের বার্তা নিতিন নবীনের
তিন সাংসদের অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের