নিজস্ব প্রতিনিধি, মধ্যপ্রদেশ - আন্তঃরাজ্য গাঁজা পাচার চক্রের হদিশ মধ্যপ্রদেশে। এই চক্রের সঙ্গে জড়িত খোদ বিজেপি মন্ত্রীর ভাই। গ্রেফতার করা হয়েছে তাঁকে। এখনও পর্যন্ত এই নিয়ে কোনও মন্তব্য করেনি বিজেপি মন্ত্রী। এই খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
গোপন সূত্রে খবর পেয়ে রবিবার গভীর রাতে মারাহুয়ান গ্রামে পঙ্কজ সিং নামের এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৪৬ কেজিরও বেশি গাঁজা। যার বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা। গ্রেফতার করা হয় অভিযুক্ত পঙ্কজকে। এর আগে গাঁজা পাচার চক্রের বিরুদ্ধে তদন্তে নেমে গ্যাংয়ের সদস্যদের জেরা করে পুলিশ। তখনই বিজেপি মন্ত্রীর ভাইয়ের খোঁজ পান তদন্তকারীরা।
অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় অনিল গিরি। মধ্যপ্রদেশের নগরোন্নয়ন এবং আবাসন দপ্তরের মন্ত্রী প্রতিমা বাগরির ভাই তিনি। মধ্যপ্রদেশ পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, “পঙ্কজ সিং এবং অনিল বাগরি উভয়কেই গ্রেফতার করা হয়েছে। ধৃত দুজনের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।“ কীভাবে গাঁজা পাচার চক্র চলত, তা খতিয়ে দেখছে পুলিশ।
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
আরও ৫ বছর চলবে যোজনা, আর্থিক সহায়তায় বড় বরাদ্দ মোদি সরকারের
প্রয়াত মাকে অপমানের অভিযোগ, ভিডিও বার্তায় ছাত্র-যুবদের উদ্দেশে প্রধানমন্ত্রীর শান্তির বার্ত
যন্তর মন্তরের ঘটনার পর ভিডিও বার্তা, নিজেকে ১৫ বছরের দাবি করলেও এফআইআরে বয়স ২৫
দিল্লির পড়ুয়া আন্দোলন ঘিরে শুরু হওয়া বিতর্কে, লোকসভায় বিস্ফোরক মন্তব্য বারামুলার সাংসদ ইঞ্জিনিয়র রশিদের
বিদেশ যাত্রার নথি নাকি নাগরিকত্বের প্রমাণ? ধাঁধা কাটল না সংসদেও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের