নিজস্ব প্রতিনিধি , কলকাতা - টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি সাহেব ভট্টাচার্য আর সুস্মিতা দে ফের উঠে এলেন খবরের শিরোনামে। বৃহস্পতিবার গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় একাধিক রোম্যান্টিক ছবি পোস্ট করেন সাহেব। ব্যাকগ্রাউন্ডে বাজছিল বলিউডের জনপ্রিয় গান ‘অঙ্গ লাগা দে’। পোস্ট সামনে আসতেই মুহূর্তে তা ছড়িয়ে পড়ে নেটপাড়ায়। অনুরাগীদের অনেকের মতে, এই জুটির কেমিস্ট্রি যেন আরও একবার নতুন করে মন জয় করল সকলের।

জনপ্রিয় ধারাবাহিক ‘কথা’র সেট থেকেই শুরু হয় তাঁদের বন্ধুত্ব। সময়ের সঙ্গে সেই সম্পর্ক বদলায় ভালোবাসায়। ভাইরাল ছবিতে লাল টকটকে শাড়িতে ধরা দিয়েছেন সুস্মিতা। সাদা পাঞ্জাবিতে দেখা গেছে সাহেবকে। দুজনের ঘনিষ্ঠ মুহূর্ত এখন সোশ্যাল মিডিয়ার অন্যতম আলোচনার বিষয়। ছবির ক্যাপশনে সাহেব লেখেন, ‘কামিং সুন’। সেই একটি লাইন ঘিরেই শুরু হয়েছে নতুন জল্পনা। অনেকের প্রশ্ন, তবে কি এবার সম্পর্ককে নতুন পরিণতির দিকে নিয়ে যেতে চলেছেন তাঁরা?

ছোটপর্দার পরিচিত মুখ সুস্মিতা বর্তমানে অভিনয়, মডেলিং, থিয়েটার নিয়েই ব্যস্ত হয়ে রয়েছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর নতুন ওয়েব সিরিজ ‘কুহেলি’। সেখানে তাঁর অভিনয় দর্শকদের নজর কাড়ে। অন্যদিকে সাহেবও নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকলেও ব্যক্তিগত জীবনের এই বিশেষ মুহূর্ত ভাগ করে নেওয়ায় খুশি হন অনুরাগীরা। এখন সকলের নজর রয়েছে , এই ‘কামিং সুন’ এর আসল রহস্য কবে সামনে আসে, তা জানার জন্য।
কঠিন একটি সপ্তাহ পার করার পর তাকে উৎসাহ দিতে শোতে হাজির হন তার ভাই সলমন খান
বর্তমানে বলিউডে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন অভিনেত্রী সানি লিওনি
মহাকালেশ্বর মন্দির সহ হরসিদ্ধি মাতার মন্দিরে পুজো দেওয়ার ছবি পোস্ট হতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়
মোনালি বলেন, ক্যামেরার সামনে এসে কথা বলতে গেলেই তার ভিতরে জমে থাকা রাগ, হতাশা সহ অস্বস্তির কথা বেরিয়ে আসছিল
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকৃত কার্টুন সংবলিত পোস্টার হাতে দেখা যাওয়ার বিতর্কের পর ফের আলোচনায় অভিনেত্রী শ্রীলেখা মিত্র
বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকরের একটি সোশ্যাল মিডিয়া ভিডিওকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের