নিজস্ব প্রতিনিধি , মধ্যপ্রদেশ - বিজেপি নেতার বেপরোয়া ড্রাইভিং। রাস্তার পাশে থাকা কয়েকজনকে পিষে দিল তার গাড়ি। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় নিয়ন্ত্রণ হারিয়ে বেশ কয়েকজনকে ধাক্কা মারেন তিনি। ঘটনায় মৃত্যু হয়েছে এক শিশু-সহ ২ জন। আহত হয়েছে কমপক্ষে ৩ জন।
সূত্রের খবর , ঘটনাটি মোরেনার পোরসা-জোতাই রোডের উপর বাইপাস মোড়ের কাছে। বাড়ির বাইরে বসে আগুন পোহাচ্ছিলেন ৫ জন।অভিযুক্ত নেতার নাম দীপেন্দ্র ভাদোরিয়া। পোরসার বিজেপি যুব শাখার সহ-সভাপতি পদে রয়েছেন তিনি। প্রত্যক্ষদর্শীদের দাবি , মদ্যপ অবস্থায় ছিলেন বিজেপি নেতা। গাড়িটির গতি বেশি থাকায় কয়েকমিটার দূরে গিয়ে পড়েন সকলে।
নিহতদের নাম রামদত্ত রাঠৌর ও অর্ণব লক্ষ্যকর। ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকার্যে হাত লাগান স্থানীয়রা। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তারা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়। বাকি তিনজন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। বিজেপি নেতাকে ধরে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ , দোষ করার পরও প্রভাব খাটিয়ে কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যান অভিযুক্ত। খবর ছড়িয়ে পড়তেই নতুন করে উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে পোরসা-জোতাই সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। খবর পেয়ে এসডিওপি রবি ভাদোরিয়া ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করেন। শুধু তাই নয় অভিযুক্তকে শীঘ্রই গ্রেফতার করা হবে বলেও আশ্বাস দেন। অভিযুক্তকে খুঁজতে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চলেছে ভারতীয় সুপারসনিক ক্রুজ মিসাইল
লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠক করেন অভিষেক ব্যানার্জী
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় সাফল্য নিরাপত্তা সংস্থার
জঙ্গি থেকে সাইবার প্রতারক, সকলেরই ভরসা টেলিগ্রাম! দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের
দানবাক্সের কোটি কোটি টাকা গায়েবের অভিযোগে চাপে রাম মন্দির ট্রাস্ট, তদন্তে নেমেছে বিশেষ দল
নাগপুরের সেই বহুচর্চিত ধর্ষণ ও ধর্মান্তর মামলায় মধ্যপ্রদেশ থেকে ধৃত মৌলবী
গভীর খাদে গাড়ি উল্টে ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ হারালেন ৭ জন
মমতা ব্যানার্জীর সঙ্গে সম্পর্ক অটুট থাকবে বলে জানান রচনা
প্রশ্নফাঁস রুখতে বড় সিদ্ধান্ত
তরল ওষুধের উৎপাদন ও গুণমান পরীক্ষায় বড়সড় কড়াকড়ি! ১৯৪৫ সালের ড্রাগ আইনে বড় বদল আনল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
কল্যাণকে বহিস্কারের দাবি জানিয়েছে কাকলি ঘোষ দস্তিদার
লোকসভায় এনডিএ জোটকেই সমর্থন করবেন বিদ্রোহী সাংসদরা
মমতাকেই প্রধান উপদেষ্টা হিসেবে চান সুদীপ
স্পিকারের কাছে চিঠি পৌঁছে দেন সাগরিকা ঘোষ ও কীর্তি আজাদরা
ওমান উপকূলে ৩ ভারতীয় নাবিকের মৃত্যু! জয়শঙ্করের কড়া বার্তার পর পালটা হুঁশিয়ারি আমেরিকার
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা