নিজস্ব প্রতিনিধি , ভোপাল - কংগ্রেস প্রার্থী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়ায় প্রতিবাদে রাস্তায় নামলেন দলীয় কর্মী-সমর্থকেরা। এই ঘটনাকে ঘিরে জাতীয় রাজনীতিতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যদিও গোটা পদক্ষেপকে পরিকল্পিত এবং গণতান্ত্রিক ব্যবস্থার উপর আঘাত বলে অভিযোগ তুলেছে হাত শিবির।
সামনেই মধ্যপ্রদেশে অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যসভা নির্বাচন। সেই উপলক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ শুরু করেছেন। অন্যদের মতো মীনাক্ষী নটরাজনও নিজের আবেদনপত্র পেশ করেন। যাচাই পর্বে বিজেপির তরফে আপত্তি জানানো হয়। তাদের দাবি, তেলঙ্গানার একটি বিচারাধীন প্রসঙ্গ সম্পর্কে হলফনামায় সম্পূর্ণ বিবরণ উল্লেখ করা হয়নি। এরপর রিটার্নিং অফিসার বিষয়টি খতিয়ে দেখেন।
নির্বাচনী কর্তৃপক্ষের বক্তব্য, প্রয়োজনীয় কাগজপত্র ও ব্যাখ্যা দাখিলের জন্য পর্যাপ্ত সুযোগ দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে তা জমা পড়েনি। সেই কারণেই প্রার্থীপদ বাতিল করা হয়েছে। এই পদক্ষেপের জেরে মধ্যপ্রদেশের তিনটি রাজ্যসভা আসনই বিজেপির দখলে যাওয়ার সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে। সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই কংগ্রেস নেতৃত্ব ক্ষোভ উগরে দেয়। দিল্লিতে কমিশনের সদর দফতরের বাইরে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন বহু নেতাকর্মী।
হাত শিবিরের অভিযোগ, বিরোধী মুখকে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরিয়ে দিতেই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে তেলঙ্গানা কংগ্রেসের বক্তব্য, নটরাজনের বিরুদ্ধে কোনও ফৌজদারি অভিযোগ নেই। একটি ব্যক্তিগত আবেদনের প্রসঙ্গকে ইচ্ছাকৃতভাবে মামলার রূপ দিয়ে রাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা চলছে। কংগ্রেসের আরও দাবি, ওই নেত্রী ইতিমধ্যেই আদালতে নিজের অবস্থান স্পষ্ট করে জবাব দাখিল করেছেন।
পুরো বিষয়টি নিয়ে কমিশনের দ্বারস্থ হয়েছে কংগ্রেস। শীঘ্রই নির্বাচন কমিশন দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে অভিযোগের দিকগুলি পর্যালোচনা করতে পারে বলে সূত্রের খবর। যদিও গেরুয়া শিবিরের দাবি, প্রচলিত আইন মেনেই পদক্ষেপ করা হয়েছে। পাশাপাশি তাদের বক্তব্য, হলফনামার ত্রুটির বিষয়টি নাকি কংগ্রেসের অন্দরমহল থেকেই সামনে এসেছিল। সব মিলিয়ে রাজ্যসভা ভোটকে ঘিরে রাজনৈতিক সংঘাত আরও তীব্র আকার নিয়েছে।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের