নিজস্ব প্রতিনিধি , দিল্লি - ভারত সফরে এসে ভয়াবহ ঘটনার স্বীকার মার্কিন তরুণী। মেট্রোয় যৌন হেনস্থা করা হয় তাকে। ১৫ বছরের নাবালকের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হলেন ওই নাবালিকাসহ তার পরিবার। এমনকি ভবিষ্যতে ভারতে আসতে অনিচ্ছা প্রকাশ করেছেন তিনি। ঘটনায় শোরগোল শুরু হয়েছে গোটা সোশ্যাল মিডিয়ায়।
সূত্রের খবর , ভয়ঙ্কর এই ঘটনাটি দিল্লি মেট্রোর। নিউ জার্সির এক বিশ্ববিদ্যালয়ের ভারতীয় বংশোদ্ভূত অধ্যাপক সৌরভ সবনিস সেই ঘটনার কথা ভাগ করেছেন সোশাল মিডিয়ায়। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, তার এক পুরোনো ছাত্রী সম্প্রতি তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন। তখনই দিল্লির ব্যাপারে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছিলেন অধ্যাপক। হয়েছেও ঠিক তেমনই। স্যার আগেই যৌন হেনস্থা নিয়ে সতর্ক করেছিলেন তবে শেষমেষ সেই ভয়ানক ঘটনার শিকার হতে হল।
প্রফেসরের উদ্দেশে মার্কিন ওই মহিলা লিখেছেন, "আপনি যে আশঙ্কা করছিলেন সেটাই ঘটেছে। দিল্লিতে আসার পর অনেকেই আমার সঙ্গে সেলফির আবদার করেন। আমি তাঁদের খারিজ করলেও এক নাবালককে না বলতে পারিনি। বছর ১৫-র ওই কিশোর তার মা ও বোনের সঙ্গে ছিল। ছেলেটি প্রথমে আমার কাঁধে হাত রাখে। ততক্ষণও আমি বিষয়টিকে সাধারণ ভাবেই দেখি। এরপর হঠাৎ সে আমার স্তন খামচে ধরে।আমার নিতম্বে সজোরে থাপ্পড় মারে। এরপর এমনভাবে হাসতে শুরু করে যেন এটা সাধারণ মজার বিষয়।"
ঘটনার পর কিশোরের কলার চেপে ধরলে তার পরিবার উল্টে নাবালিকাকে দোষ দেন। তাদের মতে , এমন ফর্সা মেয়ে না দেখায় এই কাণ্ড করে বসেন ওই নাবালক। এরপর ওই তরুণী আরও বলেন , "ভারতকে আমি ভালোবাসি ঠিকই, তবে জ্ঞানত আর কখনও ভারতে যাব না। দক্ষিণ এশিয়ার কোনও দেশেই যাব না।"
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
আরও ৫ বছর চলবে যোজনা, আর্থিক সহায়তায় বড় বরাদ্দ মোদি সরকারের
প্রয়াত মাকে অপমানের অভিযোগ, ভিডিও বার্তায় ছাত্র-যুবদের উদ্দেশে প্রধানমন্ত্রীর শান্তির বার্ত
যন্তর মন্তরের ঘটনার পর ভিডিও বার্তা, নিজেকে ১৫ বছরের দাবি করলেও এফআইআরে বয়স ২৫
দিল্লির পড়ুয়া আন্দোলন ঘিরে শুরু হওয়া বিতর্কে, লোকসভায় বিস্ফোরক মন্তব্য বারামুলার সাংসদ ইঞ্জিনিয়র রশিদের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের