নিজস্ব প্রতিনিধি, মুম্বই - ১৭ শিশুকে পণবন্দি করেছিলেন তিনি। পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে অভিযুক্ত রোহিত আর্যর। শেষবেলায় তিনি দাবি করেছিলেন, মহারাষ্ট্র সরকারের থেকে ২ কোটি বকেয়ার পরিশোধের জন্যই মুম্বইয়ের স্টুডিওতে পণবন্দি করেছিলেন ১৭ শিশুকে।
সূত্রের খবর, বৃহস্পতিবার মুম্বইয়ের পওয়াইয়ের স্টুডিওতে অডিশনের জন্য এসেছিল অনেক শিশু। সেই সময় স্টুডিওতে আচমকা বন্দুক হাতে ঢুকে পড়েন রোহিত। সেখান থেকে ১৭ শিশুকে পণবন্দি করে সে। খবর দেওয়া হয় পুলিশে। দীর্ঘ সাড়ে ৩ ঘণ্টা পর রোহিতকে নিরস্ত্র করে পুলিশ। উদ্ধার করা হয় ১৭ শিশুকে।
১৭ শিশুকে পণবন্দি করার সময় একটি ভিডিও রেকর্ড করেছিলেন রোহিত। ভিডিও বার্তায় শোনা যায়, শিশুদের ক্ষতি করার উদ্দেশ্য নেই তাঁর। শুধুমাত্র মহারাষ্ট্রের শিক্ষা দফতরের কাছ থেকে ২ কোটি টাকা বকেয়া আদায়ের জন্য সংশ্লিষ্ট কিছু ব্যক্তির সঙ্গে কথা বলতে চান তিনি। রোহিত স্পষ্ট জানান, “আমি জঙ্গি নই। আমার কোনও আর্থিক দাবিও নেই। আমার দাবিগুলি মোটেই অনৈতিক নয়।“
শিবসেনা নেতা দীপক কেসারকার জানিয়েছেন, ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন তিনি। তখন পরিচ্ছন্নতা সচেতনতা কর্মসূচির কাজ দিয়েছিলেন রোহিতকে। সেই কাজের জন্য পাওনা আটকে রাখার অভিযোগ করেছিলেন রোহিত। গত বছর কিছু টাকা দেওয়া হয়েছিল তাঁকে। তবে এখনও কিছু টাকা বাকি ছিল।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের