নিজস্ব প্রতিনিধি, মহারাষ্ট্র – বুধবার সাতসকালে বারামতিতে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা এনসিপি নেতা অজিত পওয়ারের। জরুরি অবতরণের সময় ভেঙে পড়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর প্রাইভেট বিমান। মৃত্যুর পরও অজিতের প্রশংসায় পঞ্চমুখ নেট দুনিয়া। তাঁর একটি পুরনো পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে তাঁর মহিলা পাইলটদের প্রতি ভরসা রয়েছে বলে জানান।
২০২৪ সালের ১৮ জানুয়ারি অজিত পাওয়ারের একটি পোস্ট ২০২৬-এ ভাইরাল হয়েছে। নিজের এক্স হ্যান্ডেলে অজিত লিখেছিলেন, “আমি যখন হেলকপ্টার বা বিমানে যাত্রা করি, যদি দেখি সেই কপ্টার বা বিমানটি মসৃণ ভাবে মাটিতে নামল, বুঝতে পারি বিমানচালক একজন মহিলা।“ কাকতালীয় ভাবে বারামতিতে দুর্ঘটনাগ্রস্ত ছোট বিমান ‘লিয়ারজেট ৪৫ এক্সআর’-এর অন্যতম পাইলট ছিলেন ক্যাপ্টেন শাম্ভবী পাঠক। মৃত্যু হয়েছে তাঁর।
উল্লেখ্য, মঙ্গলবার মুম্বইয়ে মন্ত্রিসভার বৈঠকে যোগ দিয়েছিলেন ৬৬ বছর বয়সি অজিত পওয়ার। বুধবার বারামতিতে জেলা পরিষদ নির্বাচনের প্রচার ছিল তাঁর। সেই জন্য এদিন সকালে মুম্বই থেকে নিজের প্রাইভেট বিমানে করে বারামতির উদ্দেশ্যে রওনা দেন অজিত পওয়ার। সঙ্গে ছিলেন তাঁর কয়েকজন কর্মী ও নিরাপত্তা রক্ষী।
ল্যান্ডিংয়ের সময়ে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে বিমানে। তখনই জরুরি অবতরণ করার চেষ্টা করেন পাইলট। কিন্তু সকাল পৌনে ৯ টা নাগাদ বারামতিতে ভেঙে পড়ে অজিত পাওয়ারের বিমান। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বিমানে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় অজিত পওয়ার সহ ৫ জনকে। কিন্তু শেষরক্ষা হয়নি। সকলেরই মৃত্যু হয়।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের