6a392f20d73ac_WhatsApp Image 2026-06-22 at 05.40.49
জুন ২২, ২০২৬ বিকাল ০৬:১৯ IST

মিড ডে মিলে বড় রদবদল , স্কুলের খাবার এবার সরবরাহ করবে ইসকন

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যের স্কুলশিক্ষা এবং মিড ডে মিল ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত প্রথম পূর্ণাঙ্গ বাজেটেই। পড়ুয়াদের জন্য উন্নতমানের ও পুষ্টিকর খাবার নিশ্চিত করতে কলকাতায় পরীক্ষামূলকভাবে মিড ডে মিল সরবরাহের দায়িত্ব দেওয়া হচ্ছে ইসকনকে। একই সঙ্গে খাবারের বরাদ্দ ও রাঁধুনিদের পারিশ্রমিক বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ ঘোষণাও করল রাজ্য সরকার।

সোমবার বাজেট পেশের পর সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, রাজ্যে শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক মূল্যবোধ ও উন্নত পরিষেবাকে গুরুত্ব দিয়েই নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। তার বক্তব্য, রামকৃষ্ণ মিশন, গৌড়ীয় মঠ, ভারত সেবাশ্রম সংঘ এবং ইসকনের মতো প্রতিষ্ঠানগুলির আদর্শ অনুসরণ করেই বাংলা এগিয়ে যাবে। সেই ভাবনা থেকেই কলকাতার স্কুলগুলিতে পাইলট প্রকল্প হিসেবে মিড ডে মিল সরবরাহের দায়িত্ব ইসকনের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি, এর ফলে পড়ুয়ারা আরও উন্নত, স্বাস্থ্যসম্মত ও মানসম্পন্ন খাবার পাবে।

শুধু দায়িত্ব বদল নয়, মিড ডে মিল প্রকল্পে আর্থিক বরাদ্দও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। এতদিন যেখানে পড়ুয়া-পিছু প্রতিদিন সাড়ে ৬ টাকা বরাদ্দ ছিল, সেখানে এবার তা বাড়িয়ে ১০ টাকা করা হয়েছে। সরকারের আশা, এই অতিরিক্ত বরাদ্দের ফলে আরও পুষ্টিকর ও উন্নত মানের খাবার পরিবেশন করা সম্ভব হবে। পাশাপাশি মিড ডে মিলের রাঁধুনিদের মাসিক পারিশ্রমিকও ১,০০০ টাকা বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'শ্যামাপ্রসাদের দেখানো পথেই বাংলা চলবে। স্বামী বিবেকানন্দের ভাবনায় বাংলা চলবে। রামকৃষ্ণ মিশন, গৌড়ীয় মঠ, ভারত সেবাশ্রম, ইসকনের দেখানো পথে পশ্চিমবঙ্গ চলবে। এই সংস্কৃতির থেকে বিচ্যুতি ঘটবে না। আমরা ইসকনকেই মিড ডে মিল খাবার সরবরাহ করার জন্য উদ্যোগ নিচ্ছি।'

তিনি আরও বলেন, 'পাইলট প্রজেক্ট হিসাবে পুরো কলকাতাকেই দেওয়া হচ্ছে। ইসকন খাওয়াবে। আপত্তি থাকলে হরে কৃষ্ণ বলবেন না। কেউ আপনাদের জোর করবে না। ভালো খাবার পাবেন। শুদ্ধ খাবার পাবেন। চিন্তার কোনও কারণ নেই।' রাজ্য সরকার জানিয়েছে, এই প্রকল্পের মূল লক্ষ্য হল খাবারের গুণগত মান নিশ্চিত করা এবং অতীতে ওঠা নানা অভিযোগের পুনরাবৃত্তি রোধ করা।

আরও পড়ুন

মমতা-অভিষেকহীন ব্যানার , ঋতব্রতের নেতৃত্বে গঠিত হল জাতীয় কর্মসমিতি
জুন ২২, ২০২৬

অভিষেককে সাসপেন্ডের ঘটনায় ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে

তৃণমূলে নাটকীয় মোড়! অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করল ঋতব্রত শিবির
জুন ২২, ২০২৬

চেয়ারপার্সন করা হয়েছে বিধায়ক অরূপ রায়কে

প্রথম বাজেটে কল্পতরু বিজেপি সরকার , ৫ নতুন জেলা সহ একাধিক পুরসভা গঠন করার ঘোষণা অর্থমন্ত্রীর
জুন ২২, ২০২৬

৭ টি নতুন পুরসভা গঠনের প্রস্তাবও দেওয়া হয়

প্রথম বাজেটেই শ্যামাপ্রসাদকে বড় সম্মান! ৬ জুলাই রাজ্যে সরকারি ছুটি ঘোষণা বিজেপি সরকারের
জুন ২২, ২০২৬

১২৫ ফুটের শ্যামাপ্রসাদের বিশাল মূর্তি স্থাপন করা হবে

বেকারদের জন্য সুখবর , প্রথম বাজেটে ভরসা প্রকল্পের ঘোষণা শুভেন্দুর সরকারের
জুন ২২, ২০২৬

তবে পরিবার অন্য কোনো সামাজিক প্রকল্পের সুবিধা পেলে বেকার ভাতা পাওয়া যাবে না

মেসি-কাণ্ডে ফের থানায় অরূপ বিশ্বাস! হাতে জুতোর মালা নিয়ে বাইরে দাঁড়িয়ে বিক্ষোভকারীরা
জুন ২২, ২০২৬

দ্বিতীয়বার বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা অরূপ বিশ্বাসের

শুভেন্দু সরকারের প্রথম বাজেটে চাকরির বন্যা , রাজ্যে ১ লক্ষ শূন্যপদে নিয়োগের ঘোষণা
জুন ২২, ২০২৬

চাকরিপদে ৩৩% আসন মহিলাদের জন্য সংরক্ষিত করা হবে

প্রথম বাজেটেই বিরাট চমক , সরকারি কর্মীদের এক ধাক্কায় ৩৮% DA বাড়াল শুভেন্দু সরকার
জুন ২২, ২০২৬

১লা অক্টোবর থেকে বাড়তি ডিএ পেতে চলেছে সরকারি কর্মীরা

সাঁতার কাটতে নেমেই বিপত্তি! চেতলার সুইমিং পুলে ডুবে মৃত্যু তরুণের
জুন ২২, ২০২৬

ঘটনায় শোকস্তব্ধ পরিবার, তদন্তে পুলিশ

আধুনিক, প্রগতিশীল বাংলা , প্রথম বাজেট পেশের আগে বার্তা অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের
জুন ২২, ২০২৬

বাজেট পেশের আগে বিধানসভায় পুজো দিলেন অর্থমন্ত্রী ও মুখ্যমন্ত্রী

প্রথম বাজেট ঘিরে তুঙ্গে জল্পনা , DA নিয়ে আশায় বুক বাঁধছে সরকারি কর্মীরা
জুন ২২, ২০২৬

ডিএ নিয়ে কি ঘোষণা করেন অর্থমন্ত্রী সেদিকে তাকিয়েই সরকারি কর্মীরা

বাংলায় বিজেপি সরকারের প্রথম বাজেট , ডিএ থেকে কর্মসংস্থানের দিকে তাকিয়ে আম জনতা
জুন ২১, ২০২৬

সোমবার বিজেপি সরকারের বাজেট পেশ করা হবে

আগে দেখো, তারপর বলো , বিজেপি সরকারের প্রথম বাজেটের আগে সতর্কবার্তা মমতার
জুন ২১, ২০২৬

বিজেপির প্রথম বাজেট নিয়ে আগাম বিরোধিতা নয়

পার্টির টাকায় জিতে এখন পার্টিকেই কাঠগড়ায়?, ঋতব্রতকে নিশানা কুণালের
জুন ২১, ২০২৬

ঋতব্রতের নির্বাচনী খরচের খতিয়ান প্রকাশ্যে

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা, বৃষ্টির হাত থেকে বাঁচতে গিয়ে ডাম্পারের ধাক্কায় পা হারালেন ব্যক্তি
জুন ২১, ২০২৬

ঘন্টা দুয়েকের বৃষ্টিতে বিপর্যস্ত তিলোত্তমা

TV 19 Network NEWS FEED

জল বন্ধ হলে যুদ্ধও হতে পারে! ভারতকে হুশিয়ারি পাকিস্তান প্রতিরক্ষামন্ত্রীর

জল বন্ধ হলে যুদ্ধও হতে পারে! ভারতকে হুশিয়ারি পাকি...

ভারতের বিরুদ্ধে জলকে ‘জাতীয় নিরাপত্তার প্রশ্ন’ বলে দাবি ইসলামাবাদের

শুভেন্দু সরকারের প্রথম বাজেটে চাকরির বন্যা , রাজ্যে ১ লক্ষ শূন্যপদে নিয়োগের ঘোষণা

শুভেন্দু সরকারের প্রথম বাজেটে চাকরির বন্যা , রাজ্য...

চাকরিপদে ৩৩% আসন মহিলাদের জন্য সংরক্ষিত করা হবে

প্রথম বাজেটেই বিরাট চমক , সরকারি কর্মীদের এক ধাক্কায় ৩৮% DA বাড়াল শুভেন্দু সরকার

প্রথম বাজেটেই বিরাট চমক , সরকারি কর্মীদের এক ধাক্ক...

১লা অক্টোবর থেকে বাড়তি ডিএ পেতে চলেছে সরকারি কর্মীরা

পর্নোগ্রাফির নেশায় চরম বিকৃতি! যোগী রাজ্যে ৯ মাসের ভাগ্নিকে ধর্ষণ করল ১২ বছরের মামা

পর্নোগ্রাফির নেশায় চরম বিকৃতি! যোগী রাজ্যে ৯ মাসের...

১২ বছরের মামার কীর্তিতে স্তম্ভিত পুলিশ

বদলের বাংলায় বড় ঘোষণা বিজেপি সরকারের , সোরাবর্দি অ্যাভিনিউ এখন গোপাল মুখার্জি রোড

বদলের বাংলায় বড় ঘোষণা বিজেপি সরকারের , সোরাবর্দি...

শহরের গুরুত্বপূর্ণ রাস্তার নাম বদল