নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তৃণমূল কংগ্রেসের অন্দরে রাজনৈতিক তরজা আরও তীব্র। এবার দলের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং তার অনুগামীদের বিরুদ্ধে সরাসরি বিশ্বাসঘাতকতার অভিযোগ তুললেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। নির্বাচন কমিশনে জমা দেওয়া নির্বাচনী খরচের হিসাব প্রকাশ করে তিনি প্রশ্ন তুলেছেন, দলের তহবিলের অর্থ নিয়ে ভোটে জিতে এখন সেই তহবিল নিয়েই কেন প্রশ্ন তোলা হচ্ছে?
রবিবার নিজের এক্স হ্যান্ডেলে নির্বাচন কমিশনে জমা দেওয়া নির্বাচনী ব্যয়ের নথি প্রকাশ করেন কুণাল ঘোষ। তার দাবি, ওই নথি অনুযায়ী তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক সন্দীপন সাহা তাদের নির্বাচনী প্রচারের জন্য দলের তহবিল থেকে ২৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা পেয়েছিলেন। কুণাল ঘোষের পোস্টে উল্লেখ করা হয়েছে, নির্বাচন কমিশনে জমা দেওয়া হিসাব অনুযায়ী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মোট নির্বাচনী ব্যয় ছিল ২৬ লক্ষ ৮৬ হাজার ৩৮ টাকা।
যার মধ্যে ২৫ লক্ষ টাকা তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট থেকে আরটিজিএসের মাধ্যমে 'পার্টি ডোনেশন' হিসেবে দেওয়া হয়েছিল। একইভাবে সন্দীপন সাহার মোট নির্বাচনী ব্যয় ছিল ২৭ লক্ষ ১ হাজার ৩৭২ টাকা, যার মধ্যেও ২৫ লক্ষ টাকা দলের তহবিল থেকে এসেছে বলে দাবি করেন তিনি। এই তথ্য সামনে এনে কুণাল ঘোষ একাধিক প্রশ্ন তোলেন। তার বক্তব্য, 'পার্টির প্রতীক, পার্টিকর্মীদের আবেগ পরিশ্রম শুধু নয়, পার্টির টাকায় নির্বাচন করে এসে সেই পার্টির ব্যাঙ্ক অ্যাকাউন্টকে কালিমালিপ্ত করতে লজ্জা করল না?'
ঋতব্রতকে নিশানা করে কুণাল ঘোষ আরও বলেন, ' চাটন-ঋতর কাছ থেকে এই দ্বিচারিতা প্রত্যাশিত, কিন্তু সন্দীপন অসৎ সঙ্গে পড়ে আর কত নিচে নামবে? দ্বিচারিতা ও বিশ্বাসঘাতকতার একটা সীমা থাকা উচিত। টাকা খারাপ হলে নিল কেন? ভোটে ব্যবহার করল কেন?' তবে এই অভিযোগের বিষয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বা সন্দীপন সাহার পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি।
ঘন্টা দুয়েকের বৃষ্টিতে বিপর্যস্ত তিলোত্তমা
শহরের গুরুত্বপূর্ণ রাস্তার নাম বদল
নৌসেনার শক্তি বাড়ালেন মোদি
আরজি কর হাসপাতালেও জল ঢুকে যায়
কলকাতার সদর দফতরে সাড়ম্বরে যোগ দিবস পালন
একসঙ্গে তিন যুদ্ধ জাহাজের উদ্বোধন মোদির
রেড রোডে মোদির নেতৃত্বে গণযোগাভ্যাস
মানহানির অভিযোগে আইনি লড়াইয়ের ইঙ্গিত কাকলির
তৃণমূলের হিসাব নিয়ে নতুন প্রশ্ন
বাংলায় শুভেন্দুকে চিঠি লেখেন নরেন্দ্র মোদি
লেজার শো দেখতে ভিড় জমিয়েছে অসংখ্য সাধারণ মানুষ
বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে নতুন কমিটি গঠন মমতার
শনিবার রাত ১২টা থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রিত
শনিবারই তাদের আদালতে তোলা হবে
আগামী ১৮ জুলাইয়ের মধ্যে জমি খালি করার নির্দেশ দিয়েছে LIC
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা