নিজস্ব প্রতিনিধি , দিল্লি - সরকারি বিদ্যালয়ে মিড-ডে মিলে মিলল টিকটিকি। বিষয়টি ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে হরি নগর এলাকায়। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পড়ুয়াদের জীবন বিপন্ন করার অভিযোগে একটি মামলা রুজু করে। ঘটনার পর থেকে স্কুলের সামগ্রিক নজরদারি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অভিভাবকরা।
গত ৩ জুলাই সকাল প্রায় ৯টা নাগাদ একটি এনজিওর তরফে স্কুলে মিড-ডে মিল পৌঁছে দেওয়া হয়। সেদিন ভাত ও ছোলার ডাল পাঠানো হয়েছিল। খাবার ৪টি সিল করা পাত্রে করে আনা হয়। পরে সেগুলি একটি ঢাকনা দেওয়া নির্দিষ্ট জায়গায় রাখা হয়। সেই সময় স্কুলে উপস্থিত ছিলেন শিক্ষা দফতরের একাধিক আধিকারিক। বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক বৈঠক, বৃক্ষরোপণ কর্মসূচির জন্য তাঁরা সেখানে গিয়েছিলেন।
তাঁদের উপস্থিতিতেই খাবারের পাত্র খোলা হয়। নিয়ম মেনে খাবার পরীক্ষা করা হয়। কয়েকজন আধিকারিক ও মিড-ডে মিল কমিটির সদস্যরাও খাবার চেখে দেখেন। এরপর টিফিনের সময় ছাত্রছাত্রীদের মধ্যে খাবার বিতরণ শুরু হয়। অভিযোগ, দু-তিনবার খাবার পরিবেশনের পর এক সহকারী একটি পাত্রের ভিতরে মরা টিকটিকি দেখতে পান। বিষয়টি নজরে আসতেই সঙ্গে সঙ্গে খাবার বিতরণ বন্ধ করে দেওয়া হয়।
এরপর মিড-ডে মিল সরবরাহকারী সংস্থার প্রতিনিধিদের ডেকে পাঠানো হয়। গোটা ঘটনা তাঁদের জানানো হয়। স্কুল কর্তৃপক্ষও বিষয়টি ঊর্ধ্বতন মহলকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তদন্তকারীরা একটি টিফিন বাক্সের ভিতর থেকে মরা টিকটিকিটি উদ্ধার করেন। এরপর ঘটনাস্থলের ছবি ও ভিডিও সংগ্রহ করা হয়। খাবারের নমুনা ও টিকটিকিটিও পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে। সেগুলি সিল করা পাত্রে ভরে প্রমাণ হিসেবে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, এখনও পর্যন্ত ওই খাবার খেয়ে কোনও পড়ুয়া অসুস্থ হয়েছে বলে খবর মেলেনি। তবুও পুরো ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ঘটনার দিনই হরি নগর থানায় ভারতীয় ন্যায় সংহিতার ১২৫ নম্বর ধারায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার নেপথ্যে গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের