নিজস্ব প্রতিনিধি , নদীয়া - নবদ্বীপের দইয়ের খ্যাতি দেশ বিদেশে ছড়িয়ে। পর্যটকদের অন্যতম পছন্দের খাবার হলো দই। ধীরে ধীরে বিদেশের মাটিতে পারি দিয়েছে নবদ্বীপের দই। দিনের পর দিন নাম যশ বৃদ্ধির সঙ্গে রমরমিয়ে বেড়েছে ব্যবসা। ইতিমধ্যে কলকাতার বহু জায়গায় নবদ্বীপের দইয়ের নাম দিয়ে বিক্রি হচ্ছে চড়া দামে দই, মানুষ লোভে পরে কিনে খাচ্ছে।

অনেকেই প্রশ্ন করেছেন , যেসব ব্যবসায়ীরা কলকাতা সহ অন্যান্য রাজ্যে নবদ্বীপের নাম করে দই বিক্রি করছে তা সত্যিই কি নবদ্বীপের। অথবা প্রশ্ন উঠেছে তার খাঁটিত্ব যাচাই নিয়ে প্রশ্ন উঠেছে। এমনকি দইয়ের রং নিয়ে প্রশ্ন উঠেছে। নবদ্বীপের দই হালকা লাল রঙের হয়। বিভিন্ন জায়গায় সেই রঙের ব্যবহার করে নবদ্বীপের নাম দিয়ে ব্যবসা করছে দোকানদাররা।

দই বিক্রেতা বিপ্লব দাস জানিয়েছেন ," মিষ্টি দই প্রস্তুত করতে কম করে আট ঘন্টা সময় লাগে। দুধ জাল দিয়ে শুকিয়ে দুইদিন ধরে হাঁড়ির উনুনের তাপে তৈরী হয় লাল মিষ্টি দই। ক্ষীর দই প্রস্তুত করতে যথেষ্ট সময় প্রয়োজন হয়। কোনো ধরণের মিষ্টি , চিনি মেশানো হয় না। শুধু মাত্র দুধ শুকিয়ে এই লালচে রং আসে। নবদ্বীপের দইয়ের স্বাদ অন্য কোথাও পাওয়া যাবে না। যে এখান থেকে খেয়েছে সে পার্থক্য বুঝতে পারবে ।"
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা