69914dfaed56f_Gallery_1771130212643
ফেব্রুয়ারি ১৫, ২০২৬ দুপুর ০১:০৪ IST

মিশরের ফারাওদের সমাধিতে তামিল ব্রাহ্মী লিপি , ২ হাজার বছরের ভারত-মিশর সংযোগের নতুন প্রমাণ

নিজস্ব প্রতিনিধি , কায়রো - প্রাচীন সভ্যতার ইতিহাসে নতুন আলো ফেলেছে Valley of the Kings-এ পাওয়া এক চমকপ্রদ আবিষ্কার। গবেষকদের নজরে এসেছে ফারাওদের সমাধির পাথরে খোদাই করা কিছু অক্ষর, যা পরে চিহ্নিত হয়েছে প্রাচীন তামিল  লিপি হিসেবে। এই আবিষ্কার প্রমাণ করছে, প্রায় দুই হাজার বছর আগেই ভারতের দক্ষিণ প্রান্তের ব্যবসায়ীদের সঙ্গে Egypt-এর ঘনিষ্ঠ বাণিজ্যিক ও সাংস্কৃতিক যোগাযোগ ছিল।

গবেষকদের দাবি, ভ্যালি অফ দ্য কিংসের ৬ থেকে ৮টি সমাধির দেওয়ালে খোদাই করা কয়েকটি লেখা তাঁদের কৌতূহল জাগায়। এক সুইস ও এক ফরাসি গবেষক দীর্ঘ পর্যবেক্ষণ ও তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে দেখেন, এগুলি তামিল  লিপিতে লেখা। সেখানে এক ব্যক্তির নামের পাশাপাশি এমন শব্দ পাওয়া গেছে, যার অর্থ দাঁড়ায়—‘এখানে এলেন এবং দেখলেন’। এই সরল বার্তাই ইতিহাসের একটি বড় অধ্যায় উন্মোচন করেছে।

ঐতিহাসিকদের মতে, খ্রিস্টপূর্ব ও খ্রিস্টীয় প্রথম শতকে ভারত মহাসাগরীয় বাণিজ্যপথ অত্যন্ত সক্রিয় ছিল। দক্ষিণ ভারতের তামিল অঞ্চল থেকে ব্যবসায়ীরা মশলা, মুক্তা, বস্ত্র ও মূল্যবান সামগ্রী নিয়ে দূরদূরান্তে যেতেন। এই লেখাগুলি প্রমাণ দিচ্ছে যে, তাঁরা শুধু ব্যবসার জন্যই Egypt-এ যেতেন না, বরং সেখানে সময় কাটাতেন এবং স্থানীয় সংস্কৃতি সম্পর্কে আগ্রহও দেখাতেন। ফারাওদের সমাধি দর্শন করার উল্লেখ সেই কৌতূহলেরই সাক্ষ্য বহন করে।

এই আবিষ্কার আরও একটি গুরুত্বপূর্ণ ধারণা সামনে এনেছে—প্রাচীন বিশ্বের সংযোগ ছিল আগের ধারণার চেয়ে অনেক বেশি বিস্তৃত। ভারতের দক্ষিণ প্রান্তের বণিকেরা যে সিল্ক রুট ও সমুদ্রপথ ব্যবহার করে পশ্চিম এশিয়া ও আফ্রিকার সঙ্গে বাণিজ্য চালাতেন, তার প্রত্নতাত্ত্বিক প্রমাণ হিসেবে এই লিপি বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। গবেষকরা মনে করছেন, প্রাচীন তামিল সমাজের আন্তর্জাতিক বাণিজ্য দক্ষতা এবং সমুদ্রযাত্রার সক্ষমতা সম্পর্কে নতুন করে ভাবতে হবে।

প্রত্নতত্ত্ববিদদের কাছে এই আবিষ্কার শুধুই একখণ্ড লেখার সন্ধান নয়, বরং দুই মহান সভ্যতার আন্তঃসম্পর্কের এক দলিল। সংবাদমাধ্যমে খবরটি প্রকাশের পর বিশ্বজুড়েই বিষয়টি নিয়ে আগ্রহ বেড়েছে। সাধারণ মানুষের কাছেও প্রশ্ন জেগেছে—প্রাচীন ভারতীয় ব্যবসায়ীরা কত দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছিলেন।

সব মিলিয়ে, মিশরের সমাধিতে খোদাই করা তামিল লিপি  ইতিহাসের বহু পুরনো ধারণাকে নাড়িয়ে দিয়েছে। এটি প্রমাণ করে যে, হাজার হাজার বছর আগেও সমুদ্রপথে সংস্কৃতি, বাণিজ্য ও মানুষের আদান-প্রদান চলত ।

আরও পড়ুন

ডুয়ার্সের বুকে ছোট্ট স্বর্গ ঝান্ডি , কম ভিড়ে উপভোগ করুন পাহাড়ের রূপ
আগস্ট ০২, ২০২৬

ভিড় এড়িয়ে প্রকৃতির কোলে শান্ত সময় কাটান

সুন্দরবনে বেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা , উচ্ছ্বসিত বন দফতর
আগস্ট ০২, ২০২৬

গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়

বর্ষায় প্রকৃতির অপার সৌন্দর্যের হাতছানি , উত্তরবঙ্গের লুকিয়ে থাকা পাহাড়ি রত্ন জৌবাড়ি
আগস্ট ০১, ২০২৬

নিরিবিলি পরিবেশে প্রকৃতির মাঝে কাটান কয়েকটি দিন

মুসৌরির পাশেই লুকিয়ে ল্যান্ডোর , শান্ত পাহাড়ে হারিয়ে যাওয়ার অনন্য এক ঠিকানা
জুলাই ৩১, ২০২৬

নিরিবিলি পাহাড়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য

গোয়ার বিখ্যাত সানবার্ন এবার মন্দারমণিতে , সমুদ্রের ধারে জমবে লং উইকএন্ড
জুলাই ৩০, ২০২৬

স্বাধীনতা দিবসের ছুটিতে মন্দারমণিতে বিনোদনের বিশেষ আয়োজন

অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি ! দেরির আড়ালে থাকতে পারে এই সমস্যাগুলি
জুলাই ২৮, ২০২৬

আবেদন করার পরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি

বরফের শৃঙ্গারে সেজে উঠল এক্তেশ্বর মন্দির , শ্রাবণে দর্শনার্থীদের ভিড়ে মুখর তীর্থক্ষেত্র
জুলাই ২৮, ২০২৬

প্রাচীন এক্তেশ্বর শিব মন্দিরে মহাদেব বরফ দিয়ে সাজানো

কুর্গে পাহাড়ের হাতছানি , সবুজ প্রকৃতির মাঝে খুঁজে নিন শান্তির ঠিকানা
জুলাই ২৭, ২০২৬

শান্ত পরিবেশের টানে বাড়ছে পর্যটকদের ভিড়

ডুয়ার্সের প্যারেনে সবুজের হাতছানি , নির্জন প্রকৃতির টানে বাড়ছে পর্যটকদের ভিড়
জুলাই ২৬, ২০২৬

ভিড় থেকে দূরে কয়েক দিন কাটানোর জন্য অনন্য জায়গা

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের