নিজস্ব প্রতিনিধি , চেন্নাই - মিথ্যে অভিযোগে থানায় এনে বাবা - ছেলের ওপর পাশবিক অত্যাচার। শেষমেষ মৃত্যু হয় দু'জনের। ৬ বছরের মাথায় এই মামলায় বিরল রায় ঘোষণা করল তামিলনাড়ু আদালত। দুজনকে পিটিয়ে খুনের অভিযোগে ৯ জন পুলিশকর্মীকে ফাঁসির সাজা ঘোষণা করল আদালত।
ঘটনাটি ২০২০ সালের। লকডাউনের সময়ে দোকান খুলে রাখার অভিযোগে পি জয়রাজ (৫৯) এবং তাঁর ছেলে জে বেন্নিক্সকে (৩১) সাথানকুলম থানায় নিয়ে আসা হয়। যদিও পরে সেই অভিযোগ মিথ্যে বলে প্রমাণিত হয়। সেখান থেকে তাঁদের জেল হেফাজতে পাঠানো হয়। সেখানেই মৃত্যু হয় তাঁদের। আত্মীয়স্বজনের অভিযোগ ছিল, থানায় রাতভর অত্যাচার হয় বাবা ও ছেলের ওপর। ধৃতদের পায়ুছিদ্র থেকে রক্তক্ষরণ হচ্ছিল বলেও অভিযোগ। এরপর ১৯ শে জুন মৃত্যু হয় দুজনের।
এরপর তদন্তভার সিআইডির হাত থেকে সিবিআইয়ের হাতে পৌঁছায়। ১০ জন পুলিশকর্মীকে গ্রেফতার করা হয়। যার মধ্যে ছিলেন এক ইন্সপেক্টরসহ দুই সাব-ইন্সপেক্টর। সকলের বিরুদ্ধেই খুনের অভিযোগ আনা হয়। এক মহিলা কনস্টেবল নিশ্চিত করেন, সত্যিই বাবা - ছেলের ওপর নির্মম অত্যাচার চালানো হয়। অভিযোগ, সবটা পরিকল্পনা মাফিক করেন তারা। থানার সিসিটিভিও এমন ভাবে সেট করা ছিল যেখানে একদিনের ফুটেজ পরদিনই মুছে যায়।
৬ বছর ধরে এই মামলার শুনানি চলে। অবশেষে বিচার বিবেচনা করে চরম সাজা দেওয়া হয়েছে পুলিশকর্মীদের। ফাঁসির সোজা শোনানো হয়েছে ইনস্পেক্টর এস শ্রীধর, সাব-ইনস্পেক্টররা পি রঘু গণেশ , কে বালাকৃষ্ণন, হেড কনস্টেবল এস মুরুগান , এ সামাদুরাই। কনস্টেবলরা এম মুধুরাজ, এস চেল্লাদুরাই, এক্স থমাস ফ্রান্সিস ও এস ভেইলুমুতো। দশম অভিযুক্ত বিশেষ সাব-ইনস্পেক্টর পলদুরাই করোনার সময় মারা যান।
বিচারক জি মুধুকুমারন এই মামলার তদন্তকারী সংস্থা সিবিআই-এর যুক্তিতে সায় দিয়েছেন। তিনি জানিয়েছেন, পুলিশি হেফাজতে এই নৃশংস নির্যাতন পূর্বপরিকল্পিত ছিল। রাতভর ইচ্ছাকৃত এই অত্যাচার চালানো হয়েছিল। তাই সবটা খতিয়ে দেখে এই কঠোর সাজা দেওয়া হয়েছে।
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
আরও ৫ বছর চলবে যোজনা, আর্থিক সহায়তায় বড় বরাদ্দ মোদি সরকারের
প্রয়াত মাকে অপমানের অভিযোগ, ভিডিও বার্তায় ছাত্র-যুবদের উদ্দেশে প্রধানমন্ত্রীর শান্তির বার্ত
যন্তর মন্তরের ঘটনার পর ভিডিও বার্তা, নিজেকে ১৫ বছরের দাবি করলেও এফআইআরে বয়স ২৫
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের