নিজস্ব প্রতিনিধি , গুয়াহাটি - যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসি-দর্শন ঘিরে সৃষ্ট অরাজকতা এবার পৌঁছল চূড়ান্ত রাজনৈতিক সংঘাতে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি তুললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার অভিযোগ, পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে এবং ভিআইপি সংস্কৃতির চরম প্রকাশই যুবভারতীর বিপর্যয়ের মূল কারণ।
ফুটবলের মহামানব লিওনেল মেসির ‘GOAT Tour 2025’-কে ঘিরে শনিবার কলঙ্কিত হয় কলকাতা। যুবভারতী স্টেডিয়ামে বিপুল টিকিটমূল্য দিয়ে ঢোকা হাজার হাজার দর্শক অভিযোগ করেন, মন্ত্রী ও শাসকদলঘনিষ্ঠ ভিআইপিদের ঘিরে থাকার কারণে তারা প্রিয় তারকাকে দেখতেই পাননি। সেই ক্ষোভ থেকেই শুরু হয় বিক্ষোভ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুঠপাট। মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয় ভারতীয় ফুটবলের মক্কা বলে পরিচিত যুবভারতী। এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ক্ষমাপ্রার্থনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই পরিস্থিতিতে সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি বলেন, 'রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি নিজেই মুখ্যমন্ত্রী এবং কলকাতার পুলিশ কমিশনার দুজনেরই গ্রেফতার হওয়া উচিত ছিল।' তিনি স্পষ্ট করেন, মূল উদ্যোক্তা শতদ্রু দত্তের গ্রেফতারির বিরোধিতা তিনি করছেন না, কিন্তু তার মতে অনুষ্ঠানের নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণের দায় সর্বাগ্রে রাজ্য সরকারের।
হিমন্ত দাবি করেন, পশ্চিমবঙ্গ সরকার এত বড় আন্তর্জাতিক আয়োজন সামলাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তুলনা টেনে তিনি বলেন, ' গুয়াহাটিতে প্রয়াত শিল্পী জুবিন গর্গের শেষযাত্রায় প্রায় ১০ লক্ষ মানুষের ভিড় সামলানো হয়েছে শান্তিপূর্ণভাবে। একইভাবে পোস্ট ম্যালোনের কনসার্ট বা মুম্বইয়ে মহিলা বিশ্বকাপ নির্বিঘ্নে আয়োজন করা সম্ভব হয়েছে। অথচ পশ্চিমবঙ্গ এমন এক রাজ্যে পরিণত হয়েছে, যেখানে কী ঘটবে কেউ অনুমান করতে পারে না।'
ভিআইপি সংস্কৃতির চরম রূপ নিয়েই যুবভারতীর বিশৃঙ্খলা বলে দাবি করেন হিমন্ত। তার বক্তব্য, এই পরিস্থিতি শুধু রাজ্যের নয়, গোটা দেশের জন্য উদ্বেগের। আরও তীব্র ভাষায় তিনি বলেন, ' মেসি গোটা পৃথিবীর কাছে আদর্শ। মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মসমীক্ষা করা উচিত। আরজি কর হোক বা যুবভারতী সব ক্ষেত্রেই কিছু হয়নি বলে অস্বীকার করলেই চলবে না। রাজ্য কোথায় যাচ্ছে, সেটা ভাবতে হবে।'
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
আরও ৫ বছর চলবে যোজনা, আর্থিক সহায়তায় বড় বরাদ্দ মোদি সরকারের
প্রয়াত মাকে অপমানের অভিযোগ, ভিডিও বার্তায় ছাত্র-যুবদের উদ্দেশে প্রধানমন্ত্রীর শান্তির বার্ত
যন্তর মন্তরের ঘটনার পর ভিডিও বার্তা, নিজেকে ১৫ বছরের দাবি করলেও এফআইআরে বয়স ২৫
দিল্লির পড়ুয়া আন্দোলন ঘিরে শুরু হওয়া বিতর্কে, লোকসভায় বিস্ফোরক মন্তব্য বারামুলার সাংসদ ইঞ্জিনিয়র রশিদের
বিদেশ যাত্রার নথি নাকি নাগরিকত্বের প্রমাণ? ধাঁধা কাটল না সংসদেও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের