নিজস্ব প্রতিনিধি, বারাণসী – সোশ্যাল মিডিয়ায় বারাণসীর মণিকর্ণিকা ঘাট নিয়ে ভুয়ো খবর বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে ৮ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত এই নিয়ে কাউকে গ্রেফতার করেনি পুলিশ।
প্রাচীন ও পবিত্র শ্মশানভূমি হিসেবে পরিচিত বারাণসীর মণিকর্ণিকা ঘাট। কথিত আছে, মণিকর্ণিকা ঘাটে নাকি কোনোদিন আগুন নেভেনি। গত বুধবার সংস্কারের জন্য মণিকর্ণিকা ঘাটের একাংশ ভেঙে দেয় প্রশাসন। পাল সমাজ সমিতি এবং স্থানীয় মারাঠি সম্প্রদায়ের অভিযোগ, তাতেই ক্ষতিগ্রস্ত হয়েছে মারাঠা সাম্রাজ্যের রাজমাতা অহল্যাবাঈ হোলকরের শতাব্দী প্রাচীন মূর্তি। এমনকি নোটিশ দেওয়াও হয়নি।
জেলাশাসক সত্যেন্দ্র কুমার বলেন, “মণির দেওয়ালে খোদাই করা কলাকৃতিই ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কিছু শিল্পকর্ম সংস্কৃতি দপ্তর সুরক্ষিত রেখেছে এবং সেগুলি পরে পুনঃস্থাপন করা হবে।“ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, “প্রধানমন্ত্রী কেবল নিজের নামফলক রাখার ঐতিহাসিক-আধ্যাত্মিক ঐতিহ্য মুছে ফেলতে চাইছেন।“ সপা প্রধান অখিলেশ যাদব বলেন, “পবিত্র কাশীর এই অপমান মানুষ মেনে নেবেন না।“
সূত্রের খবর, বিএনএস-এর ১৯৬ ধারা (ধর্ম, জাতি, জন্মস্থান, বাসস্থান, ভাষা ইত্যাদির ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা সৃষ্টি করা, ও সম্প্রীতি নষ্টের জন্য কাজ), ২৯৮ ধারা (কোনও শ্রেণির ধর্মকে অপমান করার লক্ষ্যে উপাসনাস্থল ক্ষতিগ্রস্ত বা অপবিত্র করা), ২৯৯ ধারা (ইচ্ছাকৃত ও বিদ্বেষমূলকভাবে কোনও শ্রেণির ধর্মীয় অনুভূতিতে আঘাত করা) এবং ৩৫৩ ধারা (জনস্বার্থবিরোধী বক্তব্য) অনুযায়ী এফআইআরগুলি দায়ের করা হয়েছে।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের