নিজস্ব প্রতিনিধি , বেঙ্গালুরু - চলন্ত বাসের দুই হেডলাইটই আচমকা বিকল হয়ে যায়। তবুও যাত্রা থামানো হয়নি। বরং মোবাইলের টর্চের আলো ব্যবহার করেই দীর্ঘ পথ অতিক্রম করা হয়। এই ঘটনায় কর্নাটকে তীব্র বিতর্ক শুরু হয়েছে। ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে পরিবহণ ব্যবস্থার নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।
ঘটনাটি কর্নাটকের। সেখানকার সরকারি পরিবহণ সংস্থা কল্যাণ কর্নাটক রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের একটি বাসকে ঘিরে এই বিতর্ক। যানটি কালাবুরাগি থেকে চিঞ্চোলি রুটে চলাচল করছিল। যাত্রাপথে রাতের অন্ধকারে গাড়িটির দুটি হেডলাইটই হঠাৎ নষ্ট হয়ে যায়। সাধারণ নিয়ম অনুযায়ী এমন পরিস্থিতিতে সফর থামিয়ে বিকল্প ব্যবস্থা করার কথা। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে অন্য গাড়ির বন্দোবস্ত করা প্রয়োজন ছিল।
কিন্তু অভিযোগ, তার কোনোটিই করা হয়নি। বরং বাসের কন্ডাক্টর সামনে বসে নিজের মোবাইল ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে রাখেন। সেই সামান্য আলোকে সম্বল করেই চালক স্টিয়ারিং ধরে রাখেন। এভাবেই প্রায় ৮৪ কিলোমিটার পথ পার করা হয়। পুরো ঘটনাটি এক যাত্রীর ক্যামেরায় ধরা পড়ে। পরে সেই ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই ব্যাপক শোরগোল শুরু হয়।
যাত্রীদের একাংশের দাবি, ওই বাসে দীর্ঘদিন ধরেই বিভিন্ন যান্ত্রিক সমস্যা ছিল। তা নিয়ে একাধিকবার ক্ষোভও জানানো হয়েছিল। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রক্ষণাবেক্ষণের ঘাটতি ছিল স্পষ্ট। পুরোনো গাড়ি পরিষেবায় রাখার ফলেই এমন বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। ঘটনার সময় বাসে থাকা অনেক আরোহী নিজেদের সুরক্ষা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
ভিডিও প্রকাশ্যে আসার পর নেটমাধ্যমে ক্ষোভের ঝড় ওঠে। অনেকেই প্রশ্ন তোলেন, এত বড় ঝুঁকি নিয়ে কীভাবে যাত্রীবাহী বাস চলতে দেওয়া হল। বিশেষজ্ঞদের মতে, এমন কান্ড শুধু বাসের যাত্রীদের জন্য নয়, রাস্তায় চলাচলকারী অন্যান্য যানবাহনের ক্ষেত্রেও বড় দুর্ঘটনার কারণ হতে পারত। ঘটনার পর কেকেআরটিসি কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে। কীভাবে এই পরিস্থিতি তৈরি হল ও কারও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের