নিজস্ব প্রতিনিধি , দিল্লি - প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য পেল ভারত। গত এক বছরে দেশে বিদেশি সংস্থাগুলির বিনিয়োগ প্রায় ৪৪ শতাংশ বৃদ্ধি পেল। এর ফলে বিশ্বে বিদেশি বিনিয়োগ আকর্ষণের তালিকায়ও উন্নতি হয়েছে ভারতের অবস্থানের। রাষ্ট্রপুঞ্জের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা (ইউএনসিটিএডি)-র সাম্প্রতিক রিপোর্টে উঠে এসেছে সেই তথ্য। তবে এই ইতিবাচক ছবির পাশাপাশি কিছু উদ্বেগের বিষয়ও সামনে এসেছে।
ইউএনসিটিএডি-র প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ভারতে মোট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসেছে ৩৯ বিলিয়ন মার্কিন ডলার। ২০২৪ সালে সেই অঙ্ক ছিল ২৭.১ বিলিয়ন ডলার। অর্থাৎ, মাত্র এক বছরের ব্যবধানে বিদেশি বিনিয়োগ বেড়েছে প্রায় ৪৩.৬ শতাংশ। একই সময়ে বিশ্বজুড়ে এফডিআই বৃদ্ধির হার ছিল মাত্র ৬ শতাংশ। সেই তুলনায় ভারতের বৃদ্ধি অনেক বেশি। এই সাফল্যের জেরে বিদেশি বিনিয়োগের বিশ্ব তালিকায় দু'ধাপ এগোল ভারত। ফলে বর্তমানে দেশ রয়েছে ১১তম স্থানে।
২০২৪ সালে ভারতের অবস্থান ছিল ১৩ নম্বরে। বিদেশি বিনিয়োগের নিরিখে শীর্ষে রয়েছে আমেরিকা। সেখানে এসেছে ২৮৭ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ। দ্বিতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর। তাদের ঝুলিতে ১৫১ বিলিয়ন ডলার। তৃতীয় স্থানে থাকা হংকংয়ে বিনিয়োগের পরিমাণ ১১৬ বিলিয়ন ডলার। চতুর্থ স্থানে থাকা চিনে এসেছে ১০৫ বিলিয়ন ডলার। এর পর রয়েছে ব্রাজিল, ব্রিটেন, জার্মানি, কানাডা, সংযুক্ত আরব আমিরশাহী ও মেক্সিকো। তাদের পরেই রয়েছে ভারতের নাম। দেশের ঝুলিতে এসেছে ৩৯ বিলিয়ন মার্কিন ডলারের বিদেশি বিনিয়োগ।
দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বাড়াতে শুরু থেকেই সক্রিয় কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। সেই লক্ষ্যেই একাধিক নীতিগত পরিবর্তন আনা হয়েছে। ব্যবসা শুরু ও পরিচালনার পরিবেশ আরও সহজ করার চেষ্টা করেছে কেন্দ্র। বিভিন্ন রাজ্য সরকারও সেই পথে হেঁটেছে। সবচেয়ে বড় পরিবর্তনগুলির মধ্যে রয়েছে একাধিক ক্ষেত্রে ১০০ শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের অনুমতি। এর ফলে বিদেশি সংস্থাগুলির সামনে নতুন সুযোগ তৈরি হয়েছে। ভারতে লগ্নির ক্ষেত্রে নানা বাধাও কমেছে। তাই আন্তর্জাতিক সংস্থাগুলির আগ্রহও বেড়েছে বলে মনে করছে অর্থনৈতিক মহলের একাংশ।
তবে এই সাফল্যের আড়ালেও কিছু প্রশ্ন থেকে যাচ্ছে। ২০২০ সালে ভারতে বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল ৬৪.১ বিলিয়ন মার্কিন ডলার। এরপর টানা কয়েক বছর সেই অঙ্ক কমেছে। ২০২৪ সালে তা নেমে দাঁড়ায় ২৭.১ বিলিয়ন ডলারে। চলতি বছরে ফের বৃদ্ধির ছবি দেখা গিয়েছে। তবে সেই বিনিয়োগের বড় অংশ এসেছে অন্ধ্রপ্রদেশে গড়ে ওঠা অ্যালফাবেট ও হিনফ্রার দুটি মেগা প্রকল্পকে ঘিরে। ফলে গোটা দেশে সমান হারে বিদেশি পুঁজি এসেছে, এমন দাবি করা কঠিন। দেশের সব রাজ্য এই বৃদ্ধির সমান সুবিধা পেয়েছে বলেও বলা যাচ্ছে না।
অর্থনীতিবিদদের একাংশের মতে, আরও একটি বিষয় উদ্বেগ বাড়াচ্ছে। বিদেশি সংস্থাগুলি ভারতে বিনিয়োগ বাড়ালেও দেশীয় সংস্থাগুলি সেই হারে পুঁজি ঢালছে না। বরং অনেক নামী ভারতীয় সংস্থা বিদেশে বিনিয়োগের দিকেই বেশি ঝুঁকছে। সরকারি পরিসংখ্যান বলছে, ২০২৪ সালে ভারতীয় সংস্থাগুলির বিদেশে বিনিয়োগের পরিমাণ ছিল ২৪.৩ বিলিয়ন মার্কিন ডলার। ২০২৫ সালে সেই অঙ্ক বেড়ে হয়েছে ৩৫.৭ বিলিয়ন ডলার। ফলে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির এই সাফল্য স্বস্তির বার্তা দিলেও, দেশের শিল্প ও উৎপাদন ক্ষেত্রে দেশীয় বিনিয়োগ বাড়ানো এখনও বড় চ্যালেঞ্জ হিসেবেই রয়ে গিয়েছে।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের