নিজস্ব প্রতিনিধি, মুম্বই – রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানির বিরুদ্ধে আর্থিক তছরুপের তদন্ত চলছে। এর মাঝে রিলায়েন্স কমিউনিকেশনসের সমস্ত ঋণ অ্যাকাউন্ট এবং অনিল আম্বানিকে ‘প্রতারক’ হিসেবে চিহ্নিত করল ব্যাঙ্ক অফ বরোদা। ইতিমধ্যেই শেয়ার বাজারে এই বিষয়ে জানিয়ে দিয়েছে দেশের অন্যতম এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক।
ব্যাঙ্ক অফ বরোদার তরফ থেকে জানানো হয়েছে, অনিল আম্বানির থেকে মোটা অঙ্কের টাকা পায় তাঁরা। ঠিক কত পরিমাণ টাকা, তা এখনও প্রকাশ করা হয়নি। প্রথমে স্টেট ব্যাঙ্ক, তারপর ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এখন আবার ব্যাঙ্ক অফ বরোদা – সব মিলিয়ে চাপ বাড়ছে রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যানের। বলাই বাহুল্য, ঋণের জালে জড়িয়ে গিয়েছেন অনিল আম্বানি।
এর আগে রিলায়েন্স কমিউনিকেশনের বিভিন্ন অফিস ও অনিল আম্বানির সঙ্গে সম্পর্কিত একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে সিবিআই। ব্যাঙ্ক জালিয়াতির সম্পর্কিত গুরুত্বপূর্ণ নথি এবং ডিজিটাল এভিডেন্সের জন্যই তল্লাশি অভিযান চালানো হয়।
সূত্রের খবর, ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে ইয়েস ব্যাঙ্ক থেকে ৩০০০ কোটি টাকার বেআইনি ঋণ দেওয়া হয়েছিল অনিল অম্বানির সংস্থাকে। সেই অর্থ পাঠানো হয়েছিল বিভিন্ন শেল কোম্পানিতে। অনিল আম্বানির এই ঋণ মঞ্জুর হওয়ার আগে ব্যাঙ্কের প্রোমোটাররা মোটা টাকা 'ঘুষ' পেয়েছিলেন বলেও অভিযোগ উঠেছে। অনিল আম্বানিকে ‘ফ্রড’ হিসাবে উল্লেখ করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
ন্যাশনাল হাউসিং ব্যাঙ্ক, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি), ন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং অথোরিটি, ব্যাঙ্ক অফ বরোদা এবং সিবিআই-এর দায়ের করা ২ এফআইআর-এর ভিত্তিতে অনিল আম্বানির সংস্থায় হানা দেন ইডি আধিকারিকরা। পাশাপাশি এই অভিযোগে নাম থাকা ২৫ জনের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে।
পরবর্তী কিস্তির টাকা নিয়ে নতুন আপডেট
মুসলিম-সহ বিভিন্ন সম্প্রদায়ের ভোটে প্রশান্ত কিশোরের প্রার্থী জয়ী, হার নিয়ে শুরু গেরুয়া শিবিরের পর্যালোচনা
অতিরিক্ত আত্মবিশ্বাসের মাশুল? জনাদেশ মেনে নতুন লড়াইয়ের বার্তা নিতিন নবীনের
তিন সাংসদের অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের