নিজস্ব প্রতিনিধি, হরিয়ানা - এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল হরিয়ানা। এক পুলিশকর্মীর গাড়ির ধাক্কায় মৃত্যু হল ২ স্কুল পড়ুয়ার। গুরুতর আহত আরও এক পড়ুয়া। অভিযুক্তের বিরুদ্ধে মত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই অভিযুক্ত পুলিশকর্মীর বিরুদ্ধে এফআইআর রুজু করা হয়েছে।
সূত্রের খবর, সোমবার বিকেলে হরিয়ানার পালওয়ালে স্কুল থেকে বাড়ি ফিরছিল ৩ ভাই। সেই সময় আচমকা তাদের ধাক্কা মারে এক গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। মৃতদের নাম অয়ন (১১), আহসান (৯)। আহত সাত বছর বয়সি অর্জুনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
স্থানীয় সূত্রে খবর, ঘাতক গাড়িটি চালাচ্ছিলেন নরেন্দ্র কুমার নামের এক পুলিশকর্মী। হেড কনস্টেবল নরেন্দ্র নুহ্ জেলার ডেপুটি পুলিশ সুপারের দফতরে কর্মরত ছিলেন তিনি। পড়ুয়াদের পিষে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল অভিযুক্ত। কিন্তু তাঁকে ধরে ফেলেন স্থানীয়রা। তৎক্ষণাৎ থানায় খবর দেওয়া হয় এবং পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্তকে। স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন মৃত পড়ুয়াদের বাবা শাহবুদ্দিন। অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু করেছে পুলিশ।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের