6a578f88cac9b_Gallery_1784123143760
জুলাই ১৫, ২০২৬ বিকাল ০৭:১৯ IST

মৃত ছেলেকে কাঁদতে কাঁদতে বাড়ি নিয়ে ফিরছিল পরিবার! কয়েক ঘণ্টা পর হেঁটে ঘরে ফিরলেন যুবক

নিজস্ব প্রতিনিধি , জম্মু - নিখোঁজ ছেলেকে মৃত ভেবে দেহ বাড়ি নিয়ে যাচ্ছিল পরিবার। শেষকৃত্যের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই ঘটে অবিশ্বাস্য ঘটনা। সেই যুবকই জীবিত অবস্থায় বাড়ি ফিরে আসেন। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জম্মু ও কাশ্মীরে।

জম্মুর সোহঞ্জনা এলাকার বাসিন্দা  বিশাল কুমার (২৪)। তিনি একটি কারখানায় নিরাপত্তারক্ষীর কাজ করেন। গত শনিবার অন্য দিনের মতোই কর্মস্থলে যান। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও বাড়ি ফেরেননি। ফোন করেও তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেননি পরিবারের সদস্যেরা। উদ্বিগ্ন হয়ে তাঁরা স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করেন। এদিকে বিশালের দিদি পঞ্জাবে থাকেন। পরদিন সকালে তাঁর কাছে একটি সরকারি হাসপাতাল থেকে ফোন আসে। পঞ্জাবের গভর্নমেন্ট মেডিক্যাল কলেজের পক্ষ থেকে জানানো হয়, মর্গে একটি অজ্ঞাতপরিচয় দেহ রয়েছে। সেটি শনাক্ত করার জন্য পরিবারকে ডাকা হয়।

যুবক 

খবর পেয়ে জম্মু থেকে পঞ্জাবে ছুটে যান বিশালের পরিবারের সদস্যেরা। সেখানে থাকা দেহটির পেটে একটি দাগ ছিল। চোখের কাছেও ছিল আঘাতের চিহ্ন। সেই সব চিহ্ন বিশালের সঙ্গে মিলে যাওয়ায় তাঁরা ধরে নেন, সেটিই তাঁদের ছেলের দেহ। শোকে ভেঙে পড়েন সকলে। এরপর সেই দেহ নিয়েই বাড়ির উদ্দেশে রওনা দেন। পরিবারের তরফে শেষকৃত্যের প্রস্তুতিও শুরু হয়ে যায়। কিন্তু পথেই আসে এক অপ্রত্যাশিত ফোন। বিশালের এক বন্ধু পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। তিনি জানান, যুবক জীবিত রয়েছেন। শুধু তাই নয়, তিনি সুস্থ অবস্থাতেই বাড়ি ফিরছেন।

প্রথমে বিষয়টি বিশ্বাস করতে পারেননি পরিবারের সদস্যেরা। তাঁরা ভেবেছিলেন হয়তো কোথাও ভুল হচ্ছে। কিন্তু কয়েক ঘণ্টা পর বিশাল সত্যিই বাড়ি ফিরে আসেন। তাঁকে সামনে দেখে আনন্দে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যেরা। মুহূর্তে শোকের পরিবেশ বদলে যায় স্বস্তি ও আনন্দে। পরে বিশালের পরিবার হাসপাতাল থেকে নিয়ে আসা দেহটি ফেরত দিয়ে আসে। ভুলবশত দেহ শনাক্ত করার ঘটনায় কর্তৃপক্ষের কাছেও ক্ষমা চেয়ে নেয় তারা।

ঘটনার পর হাসপাতালের দেহ শনাক্তকরণ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পরিবারের দাবি, কয়েকটি শারীরিক চিহ্ন মিলে যাওয়ায় তাঁরা বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। তবে কীভাবে যথাযথ যাচাই ছাড়াই দেহটি তাঁদের হাতে তুলে দেওয়া হল, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। অন্যদিকে, নিখোঁজ ছেলেকে জীবিত ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বিশালের পরিবার। ঘটনাটি এলাকায় ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে।

আরও পড়ুন

যৌনাঙ্গে লোহার রড, মুখ থেঁতলে নাবালিকাকে খুন! পৈশাচিক অত্যাচারে জ্বলল জাতীয় সড়ক
আগস্ট ০৩, ২০২৬

বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ

জলের নিচে অসম, বিপন্ন লক্ষাধিক মানুষ! পুনর্বাসনে ২১ কোটির সাহায্য নীতা আম্বানি সংস্থার
আগস্ট ০৩, ২০২৬

ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন

ধর্ষণের বিচার চাইতে গিয়ে চরম অপমান! অভিযোগকারী বধূকেই থুতু চাটাল খাপ পঞ্চায়েত
আগস্ট ০৩, ২০২৬

ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত

জেল বদলের পথেই এনকাউন্টার! পুলিশের রাইফেল ছিনিয়ে পালাতে গিয়ে খতম গ্যাংস্টার সুজিত
আগস্ট ০৩, ২০২৬

রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু

স্টেশনে দাঁড়িয়ে থাকা প্যাসেঞ্জার ট্রেনে ভয়াবহ আগুন! মুহূর্তে পুড়ল ইঞ্জিন-সহ ৩টি বগি
আগস্ট ০৩, ২০২৬

ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ

ভক্তদের জেরে রাস্তায় হুহু করে বাড়ছে গো-মাতার সংখ্যা! ক্রমাগত দুর্ঘটনায় উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট
আগস্ট ০৩, ২০২৬

পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত

নিট বিতর্কের পর কড়া নজরদারি! প্রশ্নপত্র পাহারায় সাড়ে ৭ কোটির টেন্ডার এনটিএর
আগস্ট ০২, ২০২৬

২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা

মৃত ঘোষণা করেছিল হাসপাতাল! শেষকৃত্যের পথে অ্যাম্বুল্যান্সের ঝাঁকুনিতে চোখ খুলল মহিলা
আগস্ট ০২, ২০২৬

নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা

১৮১২ কোটির প্রতারণার অভিযোগ! অনিল আম্বানির বিরুদ্ধে এফআইআর দায়ের করল সিবিআই
আগস্ট ০২, ২০২৬

প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর

দেশের স্বার্থই সবার আগে, যুব সমাজকে বার্তা ডোভালের! করলেন মোদি-শাহের নেতৃত্বের প্রশংসা
আগস্ট ০১, ২০২৬

ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার

ভারতের সুরক্ষা স্তম্ভ! অজিত ডোভালকে লোকমান্য তিলক পুরস্কার শাহের
আগস্ট ০১, ২০২৬

জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী

২ বছর ধরে বিদেশে স্বামী বলে মিথ্যে গল্প! কারখানার মেঝের ঢালাই ভাঙতেই মিলল কঙ্কাল
আগস্ট ০১, ২০২৬

স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন

সমুদ্রে তেল-গ্যাসের খোঁজে বড় পদক্ষেপ! সমুদ্র মন্থন প্রকল্পে অনুমোদন কেন্দ্রের
আগস্ট ০১, ২০২৬

জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের

রিলে ক্ষমা, নাকি বাস্তবেও! মোদির বার্তা নিয়ে বিস্ফোরক ককরোচদের প্রধান অভিজিৎ
আগস্ট ০১, ২০২৬

প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

কৃষকদের জন্য বড় স্বস্তি! পিএম কিষান প্রকল্পের মেয়াদ বাড়াল কেন্দ্র
আগস্ট ০১, ২০২৬

আরও ৫ বছর চলবে যোজনা, আর্থিক সহায়তায় বড় বরাদ্দ মোদি সরকারের

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের