নিজস্ব প্রতিনিধি , মুম্বই - সরকারি চাকরি করত ছেলে। তার মৃত্যুর পর সেই চাকরির দাবিদার ছিলেন স্ত্রী। এমনকি গ্র্যাচুইটির টাকাও পেয়েছেন স্ত্রী। যা সহ্য করতে না পেরে ক্ষোভের বশে বৌমাকে খুন করলেন ৬০ বছরের বৃদ্ধা। শনিবার অভিযুক্ত মহিলা-সহ তার ঘনিষ্ঠ বন্ধুকে গ্রেফতার করে পুলিশ।
সূত্রের খবর , মৃতদেহ পাওয়ার পরই মহিলার নিখোঁজ অভিযোগ আসে পুলিশের কাছে। থানের কল্যাণ এলাকায় একটি সেতুতে এক মহিলাকে জখম অবস্থায় পাওয়া যায়। মাথায় ও মুখে আঘাতের চিহ্ন ছিল। যুবতীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক জানায় আগেই মৃত্যু হয়েছে তাঁর। এরপর মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়। পরের দিনই মহিলা পুত্রবধূর নামে নিখোঁজ ডায়েরি করায় মৃতদেহ শনাক্ত করানো হয়। মহিলা স্বীকার করেন যে এটি তার পুত্রবধূ। এরপরই তদন্তে নেমে অবাক রহস্য ফাঁস করে পুলিশ।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে , ছেলের গ্র্যাচুইটির অর্থ বৌমার কাছে দাবি করেছিলেন লতা। সেই নিয়ে দীর্ঘদিন ধরে মন কষাকষি চলছিল দু'জনের। এরপর ছেলের চাকরি পুত্রবধূ পাবেন শুনে ক্ষিপ্ত হয়ে যান বৃদ্ধা। শাশুড়ির দাবি ছিল , ১৫ বছরের নাতি যখন সাবালক হবে ওই চাকরি সে করবে। তাতে রাজি না হয়ে রূপালি জানান, সংসার চালাতে হলে এখনই তাঁকে চাকরি করতে হবে। ওই বিবাদের জেরে জগদীশ নামে এক বন্ধুকে দিয়ে বৌমাকে খুন করায় শাশুড়ি। এরপর রাস্তার ধারে সেতুর কাছে ফেলে পালিয়ে যায়। লতা ও জগদীশকে গ্রেফতার করেছে পুলিশ।
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
আরও ৫ বছর চলবে যোজনা, আর্থিক সহায়তায় বড় বরাদ্দ মোদি সরকারের
প্রয়াত মাকে অপমানের অভিযোগ, ভিডিও বার্তায় ছাত্র-যুবদের উদ্দেশে প্রধানমন্ত্রীর শান্তির বার্ত
যন্তর মন্তরের ঘটনার পর ভিডিও বার্তা, নিজেকে ১৫ বছরের দাবি করলেও এফআইআরে বয়স ২৫
দিল্লির পড়ুয়া আন্দোলন ঘিরে শুরু হওয়া বিতর্কে, লোকসভায় বিস্ফোরক মন্তব্য বারামুলার সাংসদ ইঞ্জিনিয়র রশিদের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের