নিজস্ব প্রতিনিধি , কলকাতা - প্রথমবার বাংলার মসনদে বসতে চলেছে পদ্মশিবির। ৯ মে শনিবার শপথ নিতে চলেছেন বিজেপির নতুন সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে হাজির থাকবেন শপথ গ্রহণ অনুষ্ঠানে।রবীন্দ্রজয়ন্তীতে বিজেপির শপথ গ্রহণ নিঃসন্দেহে তাদের ‘বাঙালি-প্রীতিতেই' দেবে সিলোহর।

বিজেপির শপথ গ্রহন অনুষ্ঠানে গান নিয়ে জল্পনা তুঙ্গে।মূল মঞ্চে শপথের আগে একটি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানও হওয়ার কথা। তাতে গান গাওয়ার কথা রয়েছে জাতীয় পুরষ্কার জয়ী গায়িকা ইমন চক্রবর্তীর।

বিগত কয়েকমাসে বারংবার বিতর্কে জড়িয়েছেন গায়িকা ইমন চক্রবর্তী। তৃণমূল কংগ্রেসের একাধিক অনুষ্ঠানে দেখা গিয়েছে গায়িকাকে। যদিও সরাসরি রাজনীতিতে নাম লেখাননি কখনোই। নির্বাচনের আগে পুরনো সরকারের হয়ে ‘নির্বাচনের পাঁচালী’ গেয়েছিলেন ইমন। তৃণমূল সরকারের পক্ষ থেকে তাকে বঙ্গভূষণ (২০২২), বঙ্গবিভূষণ (২০২৪) সম্মান দেওয়া হয়েছে।

ভোটের আগে জনতার সামনে দাঁড়িয়ে ইমন অকপটে বলেছিলেন একজন সংগীত শিল্পী হিসেবে এই বাংলায় দিদির সরকারের কাছ থেকে আপনাদের কাছ থেকে যে সম্মান পেয়েছি সেটা শিরোধার্য। 'দিদি যেখানে আমি সেখানে'।
যদিও নির্বাচনের পর থেকে একেবারেই চুপ ইমন। রাজনীতি সংক্রান্ত কোনো পোস্টই আসেনি তার দিক থেকে সোশ্যাল মিডিয়ায়। এখন দেখার বিষয় শনিবারে বিজেপির শপথ গ্রহণ মঞ্চে আদৌ উপস্থিত থাকবে নাকী ইমন।
কঠিন একটি সপ্তাহ পার করার পর তাকে উৎসাহ দিতে শোতে হাজির হন তার ভাই সলমন খান
বর্তমানে বলিউডে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন অভিনেত্রী সানি লিওনি
মহাকালেশ্বর মন্দির সহ হরসিদ্ধি মাতার মন্দিরে পুজো দেওয়ার ছবি পোস্ট হতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়
মোনালি বলেন, ক্যামেরার সামনে এসে কথা বলতে গেলেই তার ভিতরে জমে থাকা রাগ, হতাশা সহ অস্বস্তির কথা বেরিয়ে আসছিল
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকৃত কার্টুন সংবলিত পোস্টার হাতে দেখা যাওয়ার বিতর্কের পর ফের আলোচনায় অভিনেত্রী শ্রীলেখা মিত্র
বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকরের একটি সোশ্যাল মিডিয়া ভিডিওকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের