নিজস্ব প্রতিনিধি, মুম্বই – শহরজুড়ে ছড়িয়ে রয়েছে ৩৪ টি মানববোমা। ৪০০ কেজি আরডিএক্স। এই ঘটনার দু দিনের মধ্যেই ফের বোমা হামলার হুমকি। এবার মুম্বইয়ের হাসপাতালে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এরপরই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে হাসপাতাল চত্বর। জারি করা হয়েছে হাই অ্যালার্ট।
সূত্রের খবর, শনিবার রাত ১১টা নাগাদ মুম্বই সেন্ট্রালের নায়ার হাসপাতাল ইমেলের মাধ্যমে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। হাসপাতালের ডিনের ইমেলে এই হুমকি আসে। সঙ্গে সঙ্গে পুলিশকে এই বিষয়ে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল চত্বর তল্লাশি চালানো হয়। কিন্তু কোনও সন্দেহজনক জিনিস পাওয়া যায়নি। এতই ভুয়ো হুমকি বলে দাবি করেছে পুলিশ।
উল্লেখ্য, শুক্রবার সকালে মুম্বইয়ের ট্রাফিক পুলিশের হেল্পলাইনে ফোন করে জানানো হয়, মুম্বইজুড়ে কমপক্ষে ৩৪ টি গাড়ির মধ্যে ৩৪ টি মানববোমা রয়েছে। ওই বোমাগুলিতে রয়েছে ৪০০ কেজি আরডিএক্স। এমনকি মুম্বইয়ে লুকিয়ে রয়েছে ১৪ জন পাকিস্তানি জঙ্গি। পুলিশ সূত্রে খবর, লস্কর-ই-জিহাদি নামের জঙ্গি সংগঠনের থেকে হুমকি দেওয়া হয়েছে। শহরজুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়।
বোমা ও জঙ্গিদের খোঁজে শুরু হয় চিরুনি তল্লাশি। তদন্তে নেমে শনিবার ভোরে ১ বিহারী যুবককে গ্রেফতার করে পুলিশ। সূত্রের খবর, উত্তরপ্রদেশের নয়ডা থেকে হুমকি দিয়েছিল অভিযুক্ত। অভিযুক্তের নাম অশ্বিন কুমার সুপ্রা। বয়স ৫০। নয়ডা থেকে একটি মোবাইল ফোন এবং সিমকার্ড কিনে ছিল অভিযুক্ত। তা থেকেই ফোন করে হুমকি দেয়।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের