নিজস্ব প্রতিনিধি, মহারাষ্ট্র – দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। অবশেষে সব লড়াই থেমে গেল শুক্রবার সকালে। না ফেরার দেশে পাড়ি দিলেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাটিল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহলে। প্রবীণ কংগ্রেস নেতার এক পুত্র (শৈলেশ পাটিল), পুত্রবধূ (অর্চনা পাটিল) এবং দুই নাতনি রয়েছে।
সূত্রের খবর, মহারাষ্ট্রের লাতুরে নিজের বাড়ি ‘দেবঘর’-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ কংগ্রেস নেতা শিবরাজ পাটিল। দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন তিনি। ৭-এর দশকে কংগ্রেসের বিধায়ক হিসাবে রাজনৈতিক কেরিয়ার শুরু করেছিলেন। ৭ বার লোকসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত লোকসভার স্পিকারের দায়িত্ব সামলেছেন।
২০০৪ থেকে ২০০৮ পর্যন্ত দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন শিবরাজ পাটিল। ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ে সন্ত্রাসবাদী হামলার পর নিরাপত্তা সংক্রান্ত ব্যর্থতার দায় নিয়ে মনমোহন সিংয়ের মন্ত্রীসভা থেকে পদত্যাগ করেছিলেন। এরপর পাঞ্জাবের রাজ্যপাল এবং চণ্ডীগড়ের প্রশাসকের দায়িত্ব পালন করেছেন তিনি। ব্যক্তিগত আক্রমণ নয়, নীতি আদর্শের ভিত্তিতে রাজনীতি করার জন্য পরিচিত ছিলেন শিবরাজ।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের