নিজস্ব প্রতিনিধি , উত্তরপ্রদেশ - ভরা বাজারে নাবালিকার গলায় ছুরি ধরে হুমকি। উত্তরপ্রদেশের বিজনোর বাজারে আচমকা এক কিশোরীর গলায় ছুরি ধরে বিপুল পরিমাণ টাকা দাবি করতে থাকে অজ্ঞাতপরিচয় যুবক। ঘটনায় নিমেষের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বাজারে। পুলিশি তৎপরতায় প্রায় আধ ঘণ্টার মধ্যে নাবালিকাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনায় গ্রেফতার হয়েছে অভিযুক্ত।
সূত্রের খবর , অভিযুক্তের নাম অজিত। বুধবার সন্ধ্যায় একটি পোশাকের দোকানে দুই নাবালিকা কেনাকাটা করছিল। সেই সময় মুখে মাস্ক পরা যুবক দোকানে ঢুকে এক কিশোরীকে পিছন থেকে জাপটে তার গলায় ধারালো ছুরি ধরে। নাবালিকা চিৎকার করায় হুমকি দিতে থাকে। বর্ষবরণ উপলক্ষ্যে সেখানে পুলিশ বাহিনী মোতায়েন করা ছিল।ঘটনার খবর পেয়েই পুলিশ সেখানে উপস্থিত হয়।
প্রথমে আলোচনার মাধ্যমে যুবককে বোঝানোর চেষ্টা করা হয়। কিন্তু সে তার দাবিতে অনড় থাকায় পুলিশ কর্মীরা ঝাঁপিয়ে পড়েন যুবকের উপর। এর পর নাবালিকাকে উদ্ধার করে যুবকের হাত থেকে ছুরি কেড়ে নেওয়া হয়। নাবালিকার শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি ঠিকই তবে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন তিনি।
জেরায় অভিযুক্ত যুবক নিজের নাম জানায়। শুধু তাই নয়, নিজেকে শান্তি দিতে জেল হেফাজতে যেতে চান বলেও দাবি করে। পুলিশের নজরে আসতে চেয়েছিল সে। তবে নজীবাবাদ থানার পুলিশ অফিসার নীতেশ প্রতাপ সিং জানিয়েছেন, যুবকটি টাকার দাবিও করায় তার আসল উদ্দেশ্য এখনও পরিষ্কার নয়। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের