নিজস্ব প্রতিনিধি , দিল্লি - নিট প্রশ্নফাঁস ইস্যুকে ঘিরে আন্দোলনে এল নতুন মোড়। রাজধানীতে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিনিধিরা। তাঁদের সঙ্গে সাক্ষাৎ করেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জে পি নাড্ডা। দীর্ঘ প্রতীক্ষার পর মুখোমুখি আলোচনা হয়। বৈঠকের পর আশাবাদী আন্দোলনকারীরা। রাজনৈতিক মহলেও শুরু হয়েছে নতুন জল্পনা।
নিট প্রশ্নফাঁস বিতর্ক ঘিরে বহুদিন ধরেই পথে নেমেছে সিজেপি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অপসারণের দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশনে বসেছিলেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। ২৮ জুন শুরু হয়েছিল সেই কর্মসূচি। টানা ২১ দিন উপবাসের পর তাঁকে সেখান থেকে সরিয়ে নেয় পুলিশ। ভর্তি করা হয় সফদরজং হাসপাতালে। হাসপাতাল থেকেই তিনটি শর্ত সামনে আনেন ওয়াংচুক। তাঁর বক্তব্য ছিল স্পষ্ট। সরকারের তরফে অন্তত একটি দাবি মানতে হবে। তবেই তিনি অনশন প্রত্যাহারের কথা ভাববেন। আন্দোলনকারীদের দাবি, সেই লক্ষ্যেই বাড়ানো হচ্ছে চাপ। রাজনৈতিক মহল থেকে সংসদ - সর্বত্র চলছে তৎপরতা। আগামী দিনেও কর্মসূচি জারি থাকবে বলেও জানায় সংগঠন।
এই আবহেই সোমবার নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করেন সিজেপি মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রঙ্কা। সৌরভের দাবি, প্রায় দু'ঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল তাঁদের। তারপর মন্ত্রীর বাসভবনে ডাকা হয়। বৈঠক চলে প্রায় ১০ মিনিট। সেই সময় একটি লিখিত দাবিপত্রও জমা দেওয়া হয়। আলোচনার পর আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়, বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলবেন বলে আশ্বাস দিয়েছেন নাড্ডা। দাবিপত্রে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে।
সেখানে সোনম ওয়াংচুকের অবিলম্বে মুক্তির দাবি জানানো হয়েছে। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগও চাওয়া হয়েছে। পাশাপাশি আত্মহত্যা করা নিট পরীক্ষার্থীদের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার আবেদনও করা হয়েছে। আশুতোষ রঙ্কার বক্তব্য, এই বিষয়গুলি নিয়ে শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করতে কিছুটা সময় চেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। অন্যদিকে, এদিন সংসদ চত্বরের সামনে থাকা বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ। সংবাদ সংস্থা এএনআইয়ের প্রকাশিত ছবিতে সেই চিত্রই ধরা পড়ে। এলাকায় আর কোনও আন্দোলনকারী দেখা যায়নি। গোটা চত্বর ঘিরে কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়। বিপুল পুলিশবাহিনী মোতায়েন ছিল সেখানে।
আন্দোলনকারীদের বক্তব্য, দাবি আদায় না হওয়া পর্যন্ত লড়াই থামবে না। শুধু বৈঠকের উপর ভরসা করছে না সংগঠন। রাজনৈতিক যোগাযোগের পাশাপাশি চলবে পথের আন্দোলনও। সোনম ওয়াংচুকের শর্ত নিয়ে কেন্দ্র কী অবস্থান নেয়, এখন সেদিকেই তাকিয়ে আন্দোলনকারীরা। আগামী কয়েক দিন পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা নিয়েও কৌতূহল বাড়ছে।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের