নিজস্ব প্রতিনিধি , পাটনা - নীতীশ কুমারের অধ্যায় অতীত। বিহারের ২৪ তম মুখ্যমন্ত্রীর পদে শপথ নিলেন সম্রাট চৌধুরী। তিনিই বিহারের প্রথম BJP শাসিত সরকারের মুখ্যমন্ত্রী। রাজ্যপাল সৈয়দ আতা হাসনাইন পাটনার লোক ভবনে তাকে শপথবাক্য পাঠ করালেন।
সূত্রের খবর , মঙ্গলবার সকাল ১১ টায় লোক ভবনে শপথ গ্রহণ করেন সম্রাট চৌধুরী। সম্রাটের পাশাপাশি বিজেন্দ্র প্রসাদ যাদব এবং বিজয়কুমার চৌধুরীও ডেপুটি মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন। ৫৭ বছরের সম্রাট চৌধুরী নীতিশ কুমারের মন্ত্রিসভায় উপ মুখ্যমন্ত্রী পদে ছিলেন। ২০১৭ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন সম্রাট। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন,, বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা, বিনোদ তাউড়ে-সহ আরও অনেকে।
উল্লেখ্য , দুই দশকেরও বেশি সময় ধরে বিহারের রাজপাট সামলেছেন বিদায়ী মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। গত ১৬ ই মার্চ রাজ্যসভার ভোটে জেতার পরে তিনি ১৪ ই এপ্রিল বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। প্রথমদিকে নীতীশের ছেলের মুখ্যমন্ত্রী হওয়ার কথা থাকলেও পরের দিকে সেই আশা ক্রমশ ক্ষীণ হতে থাকে।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের