নিজস্ব প্রতিনিধি, ইম্ফল – কুকি-মেইতেই জাতির রক্তক্ষয়ী সংঘর্ষের ২ বছর পর অবশেষে শনিবার মণিপুর গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখান থেকে প্রতিবেশী দেশ নেপালকে মধুর বার্তা দিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “নেপাল ভারতের ঘনিষ্ঠ বন্ধু।“
ইম্ফলের সভা থেকে মোদি বলেন, “নেপাল ভারতের বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু। আমরা ইতিহাস এবং ধর্মীয় বিশ্বাসের দিক থেকে অপরের সঙ্গে সংযুক্ত। একসঙ্গেই এগিয়ে চলেছি। নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হওয়ায় শ্রীমতি সুশীলা কারকিকে ভারতের ১৪০ কোটি জনতার তরফ থেকে শুভেচ্ছা জানিয়েছি।“
এর আগে এক্স হ্যান্ডেলে সুশীলাকে শুভেচ্ছাবার্তায় মোদি লিখেছেন, “নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য, আমি মাননীয়া শ্রীমতী সুশীলা কার্কিকে আন্তরিক অভিনন্দন জানাই। নেপালের ভাইবোনদের শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধির জন্য ভারত সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।“
শুক্রবার রাতে কাঠমান্ডুর রাষ্ট্রপতি ভবন শীতল আবাসে নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল ও অন্যান্য প্রধানদের উপস্থিতিতে শপথ নেন সুশীলা কারকি। এই বিষয়ে বিবৃতি জানানো হয়েছে শীতল আবাসের তরফ থেকে। ওলি সরকারের পতনের চারদিনের মধ্যেই সুশীলার কাঁধে তুলে দেওয়া হল গুরুদায়িত্ব।
নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ভারত বিরোধী ছিলেন। ক্ষমতায় আসার আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেছিলেন সুশীলা। তিনি বলেছিলেন, “মোদিকে আমি নমস্কার জানাই। আমি তাঁকে সম্মান করি। ভারতের প্রতি আমার অপরিসীম শ্রদ্ধা এবং স্নেহ রয়েছে। কারণ, সর্বদা নেপালের পাশে থেকেছে তাঁরা।“
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চলেছে ভারতীয় সুপারসনিক ক্রুজ মিসাইল
লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠক করেন অভিষেক ব্যানার্জী
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় সাফল্য নিরাপত্তা সংস্থার
জঙ্গি থেকে সাইবার প্রতারক, সকলেরই ভরসা টেলিগ্রাম! দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের
দানবাক্সের কোটি কোটি টাকা গায়েবের অভিযোগে চাপে রাম মন্দির ট্রাস্ট, তদন্তে নেমেছে বিশেষ দল
নাগপুরের সেই বহুচর্চিত ধর্ষণ ও ধর্মান্তর মামলায় মধ্যপ্রদেশ থেকে ধৃত মৌলবী
গভীর খাদে গাড়ি উল্টে ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ হারালেন ৭ জন
মমতা ব্যানার্জীর সঙ্গে সম্পর্ক অটুট থাকবে বলে জানান রচনা
প্রশ্নফাঁস রুখতে বড় সিদ্ধান্ত
তরল ওষুধের উৎপাদন ও গুণমান পরীক্ষায় বড়সড় কড়াকড়ি! ১৯৪৫ সালের ড্রাগ আইনে বড় বদল আনল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
কল্যাণকে বহিস্কারের দাবি জানিয়েছে কাকলি ঘোষ দস্তিদার
লোকসভায় এনডিএ জোটকেই সমর্থন করবেন বিদ্রোহী সাংসদরা
মমতাকেই প্রধান উপদেষ্টা হিসেবে চান সুদীপ
স্পিকারের কাছে চিঠি পৌঁছে দেন সাগরিকা ঘোষ ও কীর্তি আজাদরা
ওমান উপকূলে ৩ ভারতীয় নাবিকের মৃত্যু! জয়শঙ্করের কড়া বার্তার পর পালটা হুঁশিয়ারি আমেরিকার
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা