নিজস্ব প্রতিনিধি, দিল্লি - সোমবার থেকে শুরু শীতকালীন অধিবেশন। চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। অধিবেশন শুরুর আগে বিরোধীদের তোপ দাগেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার পাল্টা কটাক্ষ করলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন, “নিজেই নাটক করছেন মোদি।“
প্রধানমন্ত্রীর সমালোচনা করে নিজের এক্স হ্যান্ডলে মল্লিকার্জুন খাড়গে লেলেন, “সরকার গত ১১ বছর ধরে সংসদের মর্যাদা এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে ক্রমাগত চূর্ণ-বিচূর্ণ করে চলেছে। এই ধরণের ঘটনার দীর্ঘ তালিকা রয়েছে। প্রধানমন্ত্রী দেশের মূল সমস্যাগুলি সমাধান করছেন না। সেগুলি নিয়ে আলোচনাও করছেন না। নিজেই নাটক করছেন তিনি।“
তিনি আরও লেখেন, “যখন সংসদে মণিপুরের প্রসঙ্গ উত্থাপিত হয়েছিল, তখন বিরোধীরা অনাস্থা প্রস্তাব না আনা পর্যন্ত আপনি নীরব ছিলেন। SIR-এর কাজের চাপ, BLO-দের মৃত্যু, বিষয়গুলি নিয়ে আলোচনা চাই আমরা। শুধু তাই নয়, ভোটচুরির মতো গুরুতর অভিযোগগুলিকে আমি সংসদে উত্থাপন করতে চাই।“
শীতকালীন অধিবেশন শুরুর আগে প্রথামাফিক ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী বলেন, “যারা নাটক করতে চায়, করতে পারে। কিন্তু সংসদ নাটকের জায়গা নয়, কাজের জায়গা। এখানে স্লোগান নয়, নীতির প্রতি জোর দিতে হবে। দেশ গড়ার জন্য ইতিবাচক মানসিকতার দরকার হয়। আমি অনুরোধ করব, নেতিবাচক বিষয়গুলি কমিয়ে সকলে যেন দেশ গঠনের লক্ষ্যে জোর দেন।“
মোদি আরও বলেন, “অধিবেশনটি পরাজয়ের পর হতাশায় চিৎকার চেঁচামেচির যুদ্ধক্ষেত্রে পরিণত হওয়া উচিত নয়। অথবা জয়ের পর অহংকারের ক্ষেত্র হিসেবেও পরিণত হওয়া উচিত নয়। বিহার নির্বাচনে রেকর্ড ভোটদান গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি। বিরোধীদেরও তাদের দায়িত্ব পালন করা উচিত এবং নির্বাচনে পরাজয়ের পর হতাশা থেকে বেরিয়ে আসা উচিত। দেশের কথা ভাবে এই সংসদ। বিরোধীদেরও উচিত এই মর্মে প্রশ্ন তোলা, কঠিন প্রশ্ন করা। হারের ভয় কাটিয়ে উঠতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কিছু দল হার হজম করতে পারে না।“
গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের